বুধবার , ২৯ মে ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে বাঘাইছড়িতে স্থগিত, লংগদু ও নানিয়ারচরে ভোট

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ২৯, ২০২৪ ৮:১৩ পূর্বাহ্ণ

ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে রাঙামাটির লংগদু ও নানিয়ারচর উপজেলায় আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

আরেক উপজেলায় বাঘাইছড়িতেও ভোট হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে দুর্গম ৬টি কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করতে না পারায় সেখানে আপাতত নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার লংগদু ও নানিয়ারচর উপজেলায় নির্বাচনি সরঞ্জামসহ আইনশৃঙ্খলাবাহিনী ও ভোটগ্রহণ কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানান রিটানিং কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন।

এদিকে লংগদুতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তিন প্রতিদ্বন্ধী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার (প্রতীক ঘোড়া), বর্তমান সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী ওরফে ঝন্টু মাস্টার (প্রতীক দোয়াত-কলম) এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু (প্রতীক আনারস) ছাড়াও প্রতিদ্বন্ধিতা করছেন আইনজীবী মো. আবচার আলী (প্রতীক মোটরসাইকেল)।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন মো. রাকিব হোসেন, তোফায়েল আহমেদ ও কল্যাণ প্রিয় চাকমা এবং ভাইস চেয়ারম্যান (নারী) পদে ফাতেমা জিন্নাহ ও আনোয়রা বেগম।

নানিয়ারচর উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান প্রগতি চাকমা (ইউপিডিএফ গণতান্ত্রিক) ছাড়াও জ্যোতিলাল চাকমা (ইউপিডিএফ), রুপম দেওয়ান জেএসএস (এমএন লারমা), অমর জীবন চাকমা (একক স্বতন্ত্র) এবং ভাইস চেয়ারম্যান পদে সুজিত তালুকদার, বিনয় কৃঞ্চ চাকমা।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোয়ালিটি চাকমা ও অমিতা চাকমা প্রতিদ্বন্ধিতা করছেন। প্রগতি চাকমাকে আওয়ামী লীগ থেকেও সমর্থন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে আল -হেরা মহিলা মাদ্রাসা উদ্বোধন

বাঘাইছড়ি উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

টানা বৃষ্টিতে কাপ্তাই লেকে পানি বৃদ্ধিতে বাড়লো বিদ্যুৎ উৎপাদন 

রাঙামাটিতে পার্বত্য ব্যাটমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

মেয়াদোত্তীর্ণ ঔষধ বিতরণ নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন

কাপ্তাই জাতীয় উদ্যানে লজ্জাবতী বানর অবমুক্ত 

পর্যটন নীতিমালা বাস্তবায়ন না হওয়ার পাহাড়ে অপ্রীতিকর ঘটনা বাড়ছে

ইউপিডিএফের চার নেতা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ

রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত

কাপ্তাই এলপিসি কারখানা হতে কাঠের ডানেজ ক্রয় করবে খাদ্য অধিদপ্তর 

error: Content is protected !!
%d bloggers like this: