রবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে আশিকার আস্থা নাগরিক প্লাটফর্ম গঠন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ

 

রাঙামাটিতে যুবদের মানবিক মূল্যবোধে সচেতন করার লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে ‘আস্থা’ নামে একটি প্রকল্প। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস। প্রকল্পটি সুষ্ঠু তদারকি ও পরামর্শের জন্য গঠন করা হয়েছে ৩০ সদস্য বিশিষ্ট একটি ‘আস্থা নাগরিক প্লাটফর্ম’।

রোববার আশিকা কনভেনশন পার্ক হল রুমে দিনব্যাপী অনুষ্ঠিত এক আলোচনা সভায় উপস্থিত সর্বসম্মতিক্রমে এ প্লাটফর্ম গঠিত হয়।

আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস পরিচালক কক্সী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক মো. শাহজাহান।

এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য শিক্ষাবিদ নিরুপা দেওয়ান। অনুষ্ঠান সঞ্চলনা করেন আস্থা প্রকল্পের মনিটরিং ও রিপোর্টিং অফিসার রত্ম জ্যোতি চাকমা। প্রকল্পের বিস্তারিত উপস্থাপন করেছেন জেলা প্রকল্প সমন্বয়ক বিপ্লব চাকমা।

পরে উপস্থিত সবার সম্মতিক্রমে মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ানকে আহবায়ক এবং সাংবাদিক সুশীল প্রসাদ চাকমা ও উন্নয়ন সংগঠক ওমর ফারুককে যুগ্ম আহবায়ক করে ৩০ সদস্য বিশিষ্ট আস্থা নাগরিক প্লাটফর্ম গঠন করা হয়।

সভায় জানানো হয়, আস্থা প্রকল্পের লক্ষ্য হচ্ছে জেলা ও উপজেলায় পর্যায়ে যে কোনো প্রকার সহিংসতা, আক্রমন, জীবনাচার, ধর্ম ও মতের বিরুদ্ধে সহিংসতা, সংখ্যালঘু বা প্রান্তিকতার কারণে ভীতি সঞ্চার, হুমকি প্রদর্শন, সামাজিক যোগাযোগ মাধ্যমে শান্তি-সম্প্রীতি হানিকর পোস্ট, বিদ্বেষ ছড়ানোসহ এসব বিভিন্ন ইস্যু থেকে বিরত থেকে যুব সমাজকে মানবিক মূল্যবোধে উৎসাহিত করে কাজে লাগানো।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বান্দরবানে যৌথ অভিযানে কেএনএফ’র আরো ১ সহযোগী গ্রেফতার 

খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করলো সনাতন ছাত্র-যুব পরিষদ

প্রকৃতিনির্ভর কৃষিতে পাহাড়ের কৃষকদের সফলতার গল্প

কক্সবাজার উখিয়া বিট কর্মকর্তাকে হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বন বিভাগের মানববন্ধন

কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখায় বার্ষিক ঈদে মিলাদুন্নবী দোয়া ও আলোচনা সভা

তিন পার্বত্য অঞ্চল নিয়ে একটি ফুটবল একাডেমী গড়ে তোলার আহ্বান জানালেন পার্বত্য মন্ত্রী

বান্দরবানে শিক্ষাবৃত্তি পেল ৭২৫ জন শিক্ষার্থী

তৃনমূল বিএনপি এখন সংগঠিত– জুরাছড়িতে বিএনপির সমন্বয় সভায়

লংগদুতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

জুরাছড়িতে জেলা পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

error: Content is protected !!
%d bloggers like this: