শনিবার , ২১ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামেকে দরপত্র ছিনতাই ঘটনায় আরও একজন গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ২১, ২০২২ ৫:১৩ অপরাহ্ণ

রাঙামাটি মেডিকেল কলেজে দরপত্র ছিনতাই ঘটনায় রাঙামাটিতে আরও ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম রুবেল (৩৮)।

শুক্রবার রাতে শহরের দোয়েল চত্বর থেকে তাকে গ্রেফতার করে রাঙামাটি কোতোয়ালি থানা পুলি। ৯ মে রাঙামাটি মেডিকেল কলেজে এ দরপত্র ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

এ অভিযোগে এ নিয়ে ২ জন গ্রেফতার হলো। এ ঘটনায় মামলা হলে ১১ মে সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা ও জেলা পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি) সভাপতি মুজিবুর রহমান মুজিব ওরফে দীপুকে গ্রেফতার করে পুলিশ।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, ওই ঘটনায় করা মামলার অভিযোগের ভিত্তিতে এ পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাতে রুবেল নামে আরেক জনকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে আসামি দু’জনেই জেলহাজতে।

ঘটনার দিন রাঙামাটি মেডিকেল কলেজে অস্থায়ী ভিত্তিতে ২২ জন ‘নিরাপত্তা সেবাকর্মী সংগ্রহে ‘ক্যাটাগরি-৫’এর দরপত্র জমা দিতে যান স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান রাজদ্বীপ ট্রেড সার্ভিসেস লিমিটেডের স্বত্তাধিকারী জয়ন্ত লাল চাকমা ও তার সহকর্মীরা। এ সময় তাদের কাছ থেকে ১০/১৫ জনের একদল দুর্বৃত্ত দেড় লাখ টাকার পে-অর্ডারসহ দরপত্রের প্যকেট ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার দিন বিকালে বাদী হয়ে রাঙামাটি কোতোয়ালি থানায় মামলা দেন জয়ন্ত লাল চাকমা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদু বঙ্গবন্ধু শিশু কিশোর পাঠাগার ও গবেষণা কেন্দ্রের ভিত্তি প্রস্তর উদ্বোধন

চাঁদাবাজদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঈদগাঁও বিএনপির

মহালছড়িতে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

জেএসএসের বিরুদ্ধে কাপ্তাইয়ের চিৎমরমে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

ফাইনালে মুখোমুখি কেরনছড়ি এবং ধূপ্যাচর

ফেনী নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার 

রাঙামাটিতে রাজসিক সংবর্ধনা / বৈষম্য ও দূর্নীতিমুক্ত পার্বত্য জেলা পরিষদ গঠন করাই হবে আমার মূল লক্ষ্য-দীপন তালুকদার

রাত পোহালেই কাপ্তাই, বিলাইছড়ি ও রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচন

ঈদগাঁওয়ে গরু বাজারের পাশেই ছাগল বাজারের স্থান নির্ধারন

রাঙামাটিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

error: Content is protected !!
%d bloggers like this: