মঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খালেদা জিয়া’র মৃত্যুতে রাঙামাটি জেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ৩০, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ

খালেদা জিয়ার মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেন রাঙামাটি জেলা বিএনপি। বিএনপির চেয়ারপার্সন, তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার বিদায়ী আত্নার মাগফেরাত কামনা করে শহরের কাঠাঁলতলীস্থ দলীয় কার্যালয়ে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎২৯৯ নং সংসদীয় আসনে ধানের শীষের কান্ডারী, বিএনপি’র মনোনীত এমপি পদপ্রার্থী ও বিএনপি’র জাতীয় কমিটির সহধর্মবিষয়ক সম্পাদক এবং সাবেক সিনিয়র জেলা যুগ্ন জজ এডভোকেট দীপেন দেওয়ান দোয়া ও মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খালেদা জিয়ার বিদায়ী আত্নার মাগফেরাত কামনা করেন।‎

‎জেলা বিএনপি’র নেতাকর্মীদের উপস্থিতিতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে এসময় দীপেন দেওয়ান বলেন, এই দেশের তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে অনেক নির্যাতন ও নিপিড়ন যন্ত্রণা দিয়েছেন শেখ হাসিনা সরকার। আপোষহীন নেত্রী ও দেশের মানুষের কান্ডারী সৎ যোগ্য মেধাবি নেত্রীকে আজ আমরা হারিয়েছি। তাঁর বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করছি। তার রেখে যাওয়া পুত্র সন্তান তারেক রহমান ও তার শোকাবহ আত্নীয়স্বজনদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আল্লাহ যেন সবাইকে ধৈর্য্য ধারনের ক্ষমতা দান করেন আমিন।

‎খালেদা জিয়ার মৃত্যুতে আয়োজিত দোয়া ও মাহফিলে  উপস্থিত ছিলেন, সাবেক এমপি পদপ্রার্থী মৈত্রী চাকমা, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, সহসভাপতি সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা ওলমা দলের সভাপতি মাওলানা মোঃ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নোমানসহ জেলা, জেলা ও উপজেলা, পৌর বিএনপিসহ অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

 গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণে জুরাছড়িতে সভা 

রাঙামাটি পৌরসভার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

বৃহত্তর স্বার্থের জন্য বৃহত্তর ঐক্য প্রয়োজন-পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

কাউখালীতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

খাগড়াছড়ি সীমান্তে ৭৯ ভারতীয়কে জোরপূর্বক পুশইন করেছে বিএসএফ

রাজস্থলীতের আনন্দঘন পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চিকিৎসকের সই জালিয়াতি করে ল্যাব রিপোর্ট, বন্ধ ঘোষণা ‘রাঙামাটি পপুলার হসপিটাল’

খুনী হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে: আমির আব্দুল আলিম

মানিকছড়িতে জেলা পরিষদের আমের চারা বিতরণ

মহালছড়িতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা, জোনের সার্বিক সহায়তা প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: