সোমবার , ১১ নভেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

হত্যা মামলার পলাতক আসামিও রাঙামাটি জেলা পরিষদের সদস্য

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ১১, ২০২৪ ৫:৪১ অপরাহ্ণ

হত্যা মামলার এক পলাতক আসামিকে নিয়োগ দেওয়া হয়েছে অন্তর্বর্তী রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য পদে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার মনোনীতদের বাতিল ঘোষণাকরে ৭ নভেম্বর তিনটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করে বর্তমান অন্তর্বর্তী সরকার। এতে চেয়ারম্যানসহ ১৫ সদস্যের রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য পদে নিয়োগ পেয়েছেন জেলার নানিয়ারচর উপজেলার বুড়িঘাটের ননি পুতুল খীসার ছেলে প্রনতি রঞ্জন খীসা।

তিনি নানিয়ারচর থানায় করা একটি হত্যা মামলার আসামি হওয়ায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানা গেছে।
মামলার সূত্র জানায়, ২০১৮ সালের ১৭ অক্টোবর নানিয়ারচর বাজার সংলগ্ন বিহার পাড়া এলাকায় শান্ত ওরফে শান্তি চাকমা নামে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের এক সদস্য দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এ ঘটনায় ২০ অক্টোবর নিহতের স্ত্রী রিপনা চাকমা বাদী হয়ে নানিয়ারচর থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় ২৯ জন আসামির তালিকায় প্রনতি রঞ্জন খীসার নাম রয়েছে। পরে পেনাল কোডের ৩০২/৩৪ ধারার অপরাধ প্রাথমিক ভাবে সত্য বলে প্রতীয়মান হওয়ায় আসামিদের বিরুদ্ধে রাঙামাটির আদালতে নানিয়ারচর থানার অভিযোগ পত্র নং-০৬/২০২০, তারিখ-২৫/০৬/২০২০,ধারা-৩০২/৩৪ দাখিল করা হয়। বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির বিশিষ্ট আইনজীবী রাজীব চাকমা বলেন, সদ্য নিয়োগ পাওয়া অন্তর্বর্তী রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রনতি রঞ্জন খীসার নাম ওই মামলার আসামির তালিকায় রয়েছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।

তবে এ ব্যাপারে ফোনে যোগাযোগ করা হলে বিষয়টির সত্যতা স্বীকার করে প্রনতি রঞ্জন খীসা বলেন,মামলাটির আসামির তালিকায় তার নাম ছিল।কিন্তু এতে তার বিরুদ্ধে অসত্য অভিযোগ করায় পরে বাদীর সঙ্গে তার
আপোষ হয়ে ছিল।

এই মামলার ব্যাপারে জানতে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজির আলম জানান, নানিয়ারচর থানায় ২৯জন আসামির তালিকায় প্রনতি রঞ্জন খীসার নাম রয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা হয়ে হয়েছে। সে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। শুনেছি তিনি সদ্য জেলা পরিষদ সদস্য হিসেবে যোগদান করেছেন। আমি ভাল করে কাগজপত্র দেখে বিহীত ব্যবস্থা গ্রহন করবো।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী যারা

লংগদুতে সেনা অভিযানে সরকারি চাল উদ্ধার, তিন দোকানিকে জরিমানা

মহালছড়ির গর্ব রাকিবুলের পাশে সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া

বাঘাইছড়িতে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা / ‘১৮ বছরের নিচে বিয়ে দেওয়া বাল্যবিবাহ’

খাগড়াছড়িতে মাসব্যাপি ঈদ আনন্দ ও বৈশাখী মেলা শুরু

রাঙামাটিতে সেমিনারে বক্তারা / পাহাড়ে আখের চাষ খুলেছে অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা

পাহাড়ের সকল সম্প্রদায়কে নিয়ে মহালছড়িতে উদ্বোধন হলো সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট

দেশসেরা অনলাইন পারফর্মার হলেন কাপ্তাইয়ের শিক্ষক রওশন শরীফ তানি

কাপ্তাইয়ে ২৮ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ

অজিত তালুকদার কাপ্তাইয়ের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের এস এম সির সভাপতি নির্বাচিত

error: Content is protected !!
%d bloggers like this: