মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ২৬, ২০২৪ ৯:৪০ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে দোষীদের বিচারের দাবি ও সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে রাঙামাটি জেলা শহরের বানিজ্যিক প্রাণকেন্দ্র বনরূপা মসজিদের সামনে একটি বিক্ষোভ মিছিল বের করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বিক্ষোভ মিছিলটি বনরূপা থেকে শুরু হয়ে পৌরসভার সামনে গিয়ে পুনরায় বনরূপা মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বিক্ষোভ সমাবেশে থেকে ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ইসকন সনাতন এক নয় এক নয়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’, সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না, সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সংক্ষিপ্ত সমাবেশে বিক্ষুব্ধ ছাত্র জনতারা বলেন, চট্টগ্রামে পরিকল্পিত ভাবে ইসকন উস্কানিদাতা ও প্রবীর চন্দ্র পালের মদদে চট্টগ্রামের আইনজীবী এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে দিন দুপুরে নির্মম ভাবে জবাই করে হত্যা করা হয়েছে। ইসকন এত বড় সাহস পেলো কোথায়? আমরা বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে সরকারের প্রতি আহবান জানাই। সাথে সাথে ইসকনকে ইন্দনদাতা আ’ লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে নিষিদ্ধ ঘোষণা করতে জোর দাবি জানাচ্ছি।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এডভোকেট মোঃ হারুন অর রশিদ বলেন, গত ৫ আগষ্টের পর থেকে অঘোষিত ভাবে ইসকনকে রাস্তায় নামিয়েছে আওয়ামী লীগ। বর্তমান অন্তর্বর্তী কালিন সরকারের ভাবমূর্তি নষ্ট করতে এবং ইউনুস সরকারকে ফাঁদে ফেলাতে ইসকনকে মাঠে নামিয়ে দিয়েছে আওয়ামী লীগ ফ্যাসিস্টরা। তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না এদেশের জনগণ। তাই ইসকনকে নিষিদ্ধ করা হউক। আমরা সরকারের প্রতি দাবি জানাই অবিলম্বে এড.সাইফুল ইসলামের খুনিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হউক।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে এতিম, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ

কাপ্তাইয়ে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত 

দীঘিনালায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ তিন ভাইকে সহায়তা প্রদান

রামগড় স্থলবন্দরে ১৯০কোটি টাকার নির্মাণ প্রকল্পে দুদকের অভিযান

খাগড়াছড়িতে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১

রাজস্থলীতে ধর্মীয় গুরুদের নিয়ে কর্মশালা

মহালছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা: জেলায় শ্রেষ্ঠ অহিদ উল্লাহ্

চতুর্থ সঙ্গরাজ ভদন্ত তিলকানন্দ মহাথেরোর জাতীয় অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু

কোতয়ালী থানার বিশেষ অভিযানে আটক ৯

সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি ও ছাত্র নেতা হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ

error: Content is protected !!
%d bloggers like this: