বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড় স্থলবন্দর নিয়ে গঠিত কমিটির পরিদর্শন ও মতবিনিময় সভা

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১২:১০ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির রামগড়  স্থলবন্দরের ভৌগোলিক অবস্থান, আন্তঃদূরত্ব, যোগাযোগ ব্যবস্থা, আমদানি-রপ্তানি বাণিজ্য, রাজস্ব আয়, যাত্রী আগমন ও বহির্গমন এবং আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা যাচাই সংক্রান্ত কমিটি রামগড় স্থলবন্দর নির্মানাধীন অবকাঠামো পরিদর্শন ও স্থলবন্দর অংশিজনের সাথে মতবিনিময় সভা করেছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবন রামগড় এ নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও গঠিত কমিটির আহবায়ক মোঃ মুহিদুল ইসলাম এর নেতৃত্বে গঠিত কমিটি রামগড় স্থলবন্দর ইস্যুতে স্থানীয়দের সাথে মতবিনিময় সভায়  মিলিত হয়। এরআগে দুপুরে বন্দরের নির্মানাধীন প্রকল্পসমূহ পরিদর্শন করে কমিটির সদস্যরা।

পরিদর্শনে কমিটির সদস্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্নসচিব মোহাম্মদ রফিকুল করিম, যুগ্মসচিব (ট্রাপিক) সদস্য মোহাম্মদ শামীম আলম, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ মোশারফ হোসেন জি+, পদাতিক জিএসও-১ (অপস) সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন লেঃ কর্ণেল জে এ এম বখতিয়ার উদ্দীন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মোঃ পায়েল পাশা, অর্থ মন্ত্রণালয় মোহাম্মদ গোলাম কবির, বাণিজ্য মন্ত্রণালয় উপসচিব শরীফ রায়হান কবির, পররাষ্ট্র মন্ত্রণালয় পরিচালক (দক্ষিণ এশিয়া-১) মোঃ মনোয়ার মোকাররম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সিনিয়র সহকারী সচিব টিনা পাল সফর সঙ্গী ছিলেন।

মতবিনিময় সভায় স্থানীয়রা রামগড়ে স্থলবন্দরের প্রয়োজনিয়তার গুরুত্ব তুলেধরে দেশ ও স্থানীয়দের স্বার্থ সংরক্ষণ করে দ্রুত সময়ে এ বন্দরের যাবতীয় কার্যক্রম চালুর আহবান জানান।

এসময় খাগড়াছড়ি জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম, রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ ইমাম জাহান, রামগড় উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত) মঞ্জুর আলম, বন্দর সহকারী প্রকৌশলী রুহুল আমিন, উপজেলা বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, আমদানি-রপ্তানীকারক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারী নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে আহবায়ক করে ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে নৌপরিবহন মন্ত্রণালয়।

এরআগে ১২ জানুয়ারী স্থলবন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনে সরেজমিনে রামগড় ও বিলোনিয়া স্থলবন্দর পরিদর্শন করে ঢাকায় ফিরে কমিটি গঠনের কথা জানিয়েছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে চন্দ্রলোক ক্যাম্পিং সাইট এন্ড রিসোর্ট এর শুভ উদ্বোধন

কাউখালীর ৬ হাজার শিশু পাবে ভিটামিন এ’ প্লাস ক্যাপসুল 

ঘিলাছড়ি ও গাইন্দ্যা ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

রুমায় পিসিসিপির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাসামগ্রী বিতরণ

রামগড়ে ভারতীয় রুপি ও মোটরসাইকেলসহ আটক ৩

লক্ষ্মীছড়িতে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা / দুর্গম লক্ষ্মীছড়ি এখন বহুমাত্রিক উন্নয়নের কেন্দ্রবিন্দু

দেশকে অস্থিতিশীল করতে দেশি-বিদেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে- হাবীব আজম

বিলাইছড়ি বাজার বৌদ্ধ বিহারের শিশু সদন থেকে পালানো ৪ কিশোর উদ্ধার

আন্তর্জাতিক  যুব দিবস উপলক্ষে কাপ্তাইয়ে নারী ফুটবল টুর্নামেন্ট  অনুষ্ঠিত 

কাপ্তাইয়ে দূর্গা পুজা পরিচালনা উদযাপন কমিটি গঠন

error: Content is protected !!
%d bloggers like this: