শনিবার , ২২ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদুল ফিতর উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা: ৬ ঈদগাহে ঈদের নামাজ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ২২, ২০২৫ ৯:০৫ অপরাহ্ণ

ধর্মপ্রাণ মুসলমানদের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎফুল্ল্যে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। তাই রোজা শেষ করে যেন সবাই কাঁদে কাঁধ মিলিয়ে আত্নীয়স্ব্জন, পরিবার পরিজন ও প্রতিবেশী সকলে মিলে ঈদুল ফিতরকে বরণ করে নিতে পারি। সেই লক্ষে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ’র ডাকে জেলা শহরের সকল মজিদের ইমাম ও ঈদগাহ উপ-কমিটির লোকজন নিয়ে শনিবার বেলা ১২টার সময় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন আমিনের সঞ্চলনায় এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

প্রস্তুতি সভায় সিন্ধান্ত গৃহীত হয়, এবার পৌরসভার ৯টি ওয়ার্ডে ও মসজিদগুলোর সমন্বয়ে ৬টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঈদ জামাতগুলো হচ্ছে- কালেক্টরেট জামে মসজিদ সংলগ্ন আদালত মাঠ প্রাঙ্গণ, তবলছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কোতোয়ালি থানা মাঠ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড মাঠ, কলেজগেইট সরকারী কলেজ মাঠ, আমানতবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ ও ভেদভেদি বাইতুস সালাম জামে মসজিদ। ৪-৫টি মসজিদের মুসল্লী নিয়ে একটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে শৃঙ্খলা রক্ষা করতে এবং সবাই যেন সুন্দর ও মনোরম পরিবেশে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারে সে লক্ষে জেলা প্রশাসন উপ-কমিটি গঠন করে দিয়েছে। ঈদুল ফিতরের জামাত সময় সূচি উপ-কমিটি নির্ধারণ করবে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরকে সামনে রেখে এবং ঈদ উদযাপনে প্যান্ডেল তৈরিতে সহযোগিতা করবেন পৌরপ্রশাসক। ৬টি ঈদগাহ তদারকি করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরী। এসময় স্বাস্থ্য সেবা নিশ্চিত করবেন সিভিল সার্জন ডাক্তার নূয়েন খীসা। ঈদ জামাতে মুসল্লীদেও অযুর পানির ব্যবস্থা কবেন জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এর ব্যবস্থা করবেন রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগ ও আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবেন জেলা পুলিশ।

এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটির সিভিল সার্জন ডা.নূয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ খান, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে আমিন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন, জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মনছুরুল হক, প্রবীণ আইনজীবী এডভোকেট মুক্তার আহম্মদ, বিভিন্ন মসজিদের ইমাম-মোয়াজিনসহ আরো অনেকে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই-রাঙামাটি সড়কে সাড়ে তিন ঘণ্টা বন্যহাতির অবস্থান বন বিভাগের তৎপরতায় রক্ষা পেলেন বহু যাত্রী

কক্সবাজারে শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞানচর্চায় উৎসাহ দিতে ক্বেরাত প্রতিযোগিতা

যে জাতি গুণীজনকে সম্মান দিবে সে জাতি তত উন্নত হবে-পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

জুরাছড়ি উপজেলা পরিষদের বিদায়-বরণ ও প্রথম সভা

রাজস্থলীতে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্ত আউয়াল হোসেনকে সংবর্ধনা উপজেলা প্রশাসনের

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার অধিক অবৈধ সেগুন কাঠ জব্দ

অংথোই মারমাকে হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ

চলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে – পার্বত্য উপদেষ্টা

কাপ্তাইয়ে সড়ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি দীপংকর তালুকদার

স্বাধীনতা দিবসে রাঙামাটি বিচার বিভাগের আলোচনা সভা

error: Content is protected !!
%d bloggers like this: