শনিবার , ২৯ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হয়েছে 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ২৯, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ

কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট খুলে পানি ছাড়ার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে। পানি ছাড়ার সময় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল প্রায় ১০৫.৯৮ ফুট এমএসএল।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান রাত ৮টার কিছু সময় পর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার দুপুরে কেন্দ্রের ব্যবস্থাপক স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর ২টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্পিলওয়ের ১৬টি গেট খুলে অতিরিক্ত পানি নিষ্কাশনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত মাসেও কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে পানি ছাড়া হয়েছিল।

বর্তমানে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। এর সঙ্গে স্পিলওয়ের ১৬টি গেট দিয়ে আরও প্রায় ৯ হাজার কিউসেক পানি ছাড়ায় কর্ণফুলী নদীতে পানির প্রবাহ বাড়তে পারে। এ কারণে কাপ্তাই, রাঙামাটি ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লুৎফুর রহমান কাজল দলীয় মনোনয়ন পাওয়ায় ঈদগাঁওয়ে শোকরানা সভা

বিদ্যুৎ সেবায় চরম হয়রানি, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

সিসি ক্যামেরার আওতায় আসছে বাঘাইছড়ি ভূমি অফিস ও বাজার

সাইড লাইন থেকে আর গোল দেয়া যাবে না, প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের ট্রেন চালু করে দিয়েছে-দীপন তালুকদার

কক্সবাজারের কচ্ছপিয়া দোছড়ি খালের ভাঙ্গনে বিলীন হচ্ছে জনবসতি

কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারি সহ গ্রেপ্তার ১৫

দীঘিনালায় অবৈধভাবে আনা ৭ টন চিনি জব্দ

বাঘাইছড়িতে উপজেলা নির্বাহী অফিসারের বিদায় ও বরণ সংবর্ধনা

কাপ্তাইয়ে প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সুসাইমং মারমা নিহত

বাঘাইছড়িতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

error: Content is protected !!
%d bloggers like this: