শুক্রবার , ২৮ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

প্রথমবারের মতো মহাপরিচালক পক্ষ হতে কমান্ডার ও ভিডিপিদের ঈদ উপহার 

প্রথমবারের মতো মহাপরিচালক এর পক্ষ থেকে বাহিনীর ভাতাভোগী দলনেতা/দলনেত্রী, আনসার কমান্ডার ও হিল ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার ( ২৮ মার্চ)২০২৫ ইং তারিখে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, বিলাইছড়ি, রাঙ্গামাটির তত্বাবধানে কেংড়াছড়ি বাজার প্রাঙ্গণে এইসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো: হাসিবুল হাসান শারদ,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা,বিলাইছড়ি, মো: মিজানুল হক,উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক এবং মল্লিকা চাকমা উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা । অনুষ্ঠানে বাহিনীর বিভিন্ন স্তরের ১৭৯ জন সদস্যের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এই ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১ কেজি পোলাও চাল, ৪ প্যাকেট সেমাই, ২০০ গ্রাম গুড়ো দুধ, আধা কেজি সুজি, ১ প্যাকেট নুডুলস ও ২০০ গ্রাম ঘি। মহাপরিচালক মহোদয় সকলকে সক্ষমতা সক্ষমতা অর্জনের পাশাপাশি ন্যায় ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন। ঈদ উপহার সামগ্রী বিতরণকে উপলক্ষ্য করে সদস্যদের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঈদ উপহার সামগ্রী হাতে পেয়ে সদস্যরা আবেগে আপ্লুত হন এবং মহাপরিচালক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বর্তমান মহাপরিচালক মহোদয় দায়িত্ব নেয়ার পর থেকেই বাহিনীর সকল স্তরের সদস্যদের জন্য সার্বিক কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করে আসছেন। সক্ষমতা বৃদ্ধি ও অভ্যন্তরীণ সংস্কার সাধনের মাধ্যমে তিনি বাহিনীর সকল সদস্যকে দেশের গণমানুষের প্রত্যাশা পূরণের জন্য কাজ করার জন্য নির্দেশনা প্রদান করে আসছেন। মহাপরিচালক মহোদয়ের এই ধরণের উদ্যোগের ফলে সদস্যরা নতুন উদ্যমে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হবে বলে আশা করা যায়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতে আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

জামাপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকান্ডের প্রতিবাদে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের শোক ও নিন্দা

বিলাইছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের ১ মাসের ত্রাণসামগ্রী বিতরণ করলো দেবতিষ্য ভিক্ষু

বাংলাদেশের ই-কমার্স: সংকট, সম্ভাবনা এবং আগামী ১০ বছরের অর্থনৈতিক বিপ্লব

কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত 

রাঙামাটি দারুসসালাম ইসলামিক একাডেমিতে কম্বল বিতরণ

কাপ্তাই বন বিভাগের পক্ষ হতে শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

খাগড়াছড়িতে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর উদ্বোধন

খাগড়াছড়িতে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর উদ্বোধন

খাগড়াছড়িতে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

লংগদুতে পার্টনার ফিল্ড স্কুলের ১০ সেশন সম্পন্ন

error: Content is protected !!
%d bloggers like this: