সোমবার , ২১ এপ্রিল ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে ডেভিল হান্টে ছাত্রলীগ নেতা বাপ্পি গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
এপ্রিল ২১, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ

রাঙামাটিতে টর্চার সেলে নিয়ে নির্যাতনকারী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হাবিবুুর রহমান বাপ্পী(৩৪)কে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। আজ সোমবার বিকালে রাঙামাটি শহরের প্রবেশমুুখ মানিকছড়ি চেকপোস্ট থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছেন, সারা দেশের ন্যায় ডেভিল হান্ট অভিযানে এই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে স্থানীয় লোকজনের একাধিক অভিযোগ রয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে নিরীহ অসহায় লোকজনদের বিভিন্ন ভাবে নির্যাতন ও হয়রানিসহ নানা রকম অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, রাঙামাটি শহরের আলম ডক ইয়ার্ড এলকার আব্দুল করিম বালির ছেলে হাবিবুুর রহমান বাপ্পী। সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ রাঙামাটি জেলা শাখার সাবেক সহ-সভাপতি। আওয়ামী লীগ সরকারের আমলে জেলা বিএনপি কার্যালয় সংলগ্নে সাফা টাওয়ারের নিচতলায় একটি টর্চার সেল বানিয়ে স্থানীয় লোকজনকে সেখানে নিয়ে বেঁধে রেখে নির্যাতন চালাতেন। আদায় করতেন মোটা অংকের টাকা। আর টাকা দিতে অপারগতা শিকার করলে অমানবিক নির্যাতন চালাতেন। কয়েক মাস আগে এই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ক্ষুদ্ব জনতা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সাহেদ উদ্দিন বলেন, আজ সোমবার বিকালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ডেভিল হান্ট অভিযানে চালিয়ে শহরের প্রেবশমুখ মানিকছড়ি পুলিশ চেকপোস্ট হতে সাবেক ছাত্র লীগ নেতা হাবিবুর রহমান বাপ্পীকে গ্রেফতার করে কোতোয়ালি থানায় সোপর্দ করে। আগামীকাল মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে যা বললেন চট্টগ্রাম–১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম রাহী

মাটিরাঙ্গা জোনের আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে বন্যা পরিস্থিতির অবনতি

হাসপাতালে সাংবাদিক পলাশ বড়ুয়া

হত দরিদ্র ৭০ পরিবারের মাঝে কম্বল পৌঁছে দিলেন ইউএনও

চিঠি সংশোধন করতে জেলা পরিষদ চেয়ারম্যানকে পিসিসিপি’র আল্টিমেটাম

খাগড়াছড়িতে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

আন্তঃবদলী হতে পারবেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

রাঙামাটিতে প্রথমবারের মত বিভাগীয় কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে কাপ্তাইয়ে বই বিতরণ ও কুইজ প্রতিযোগিতা

error: Content is protected !!
%d bloggers like this: