বৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

জিয়াউর রহমানের ১ম সমাধি স্মৃতিসৌধে পুষ্পস্থবক অর্পনের মধ্য দিয়ে দীপেন দেওয়ানের প্রচারণা শুরু

প্রতিবেদক
মোস্তফা রাজু, রাঙামাটি
জানুয়ারি ২২, ২০২৬ ৬:২৩ অপরাহ্ণ

শহীদ রাষ্ট্রপতি এবং বীর মুক্তিযুদ্ধা জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে রাঙামাটি ২৯৯ নং সংসদীয় আসনে ধানের শীষের এমপি পদপ্রার্থী সাবেক জেলা যুগ্ন জজ এডভোকেট দীপেন দেওয়ানের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা শুরু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি শহীদ জিয়াউর রহমানের স্মৃতি সৌধ পুষ্পস্তবক অর্পণ করেন।

‎জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে ধানের শীর্ষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান বলেন, আমি এই আসনের নারী পুরুষ পাহাড়ি বাঙালি সকলের সহযোগিতা ও ভোট প্রার্থনা করছি। একই ভাবে সকল ভেদাভেদ ভুলে গিয়ে রাঙামাটি জেলার সকল উন্নয়নের ক্ষেত্রে যেন নিরলসভাবে কাজ করতে পারি সে লক্ষ্য আগামী ১২ফেব্রুয়ারি সবাই কেন্দ্রে গিয়ে আপনাদের মূল্যবান ভোটটি ধানের শীষে দিয়ে আমাকে সংসদে পাঠানোর সুযোগ করে দেবেন।

‎দীপেন দেওয়ান আরো বলেন, বিগত দিনে আপনারা যে সব প্রার্থীকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠিয়েছেন তারা শুধু নিজের পকেট ভারী করেছেন। রাঙামাটিবাসীর জন্য কোন কাজ করেনি তারা। রাঙামাটি জেলায় কাজ করার মত অনেক সেক্টর রয়েছে। বিগত ১৬টি বছর উন্নয়নের নামে হরিলুট করা হয়েছে। পার্বত্য জেলা রাঙামাটিতে উন্নয়ন করার মত অনেক কিছু আছে। তাই প্রয়োজন সৎ লোক ও সঠিক পরিকল্পনা।  পাহাড়ে উন্নয়নের ক্ষেত্রে সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের বিশেষ অবদান রয়েছে। তাই আসুন আগামী ১২ফেব্রুয়ারি ২০২৬ দলে দলে, হাতে হাত ধরে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করি।‎

‎জিয়ার মাজার জিয়ারতে এসময় উপস্থিত ছিলেন, দলটির জাতীয় কার্যনির্বাহী কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল মনীষ দেওয়ান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক উপমন্ত্রী মণিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু, সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎জিয়ারত শেষ করে আসার পথে কাপ্তাই বরুইছড়ি এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় অংশ গ্রহন করেন দীপেন দেওয়ান। পরে বিকালে শহরের ভেদভেদি এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় কথা বলবেন দীপেন দেওয়ান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

করোনার প্রভাবে হ্রাস পেতে পারে শ্রবণশক্তি : গবেষণা

খাগড়াছড়িতে ‘দর্পিত শপথে শ্রদ্ধার্ঘ্য পিতা’ আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত

চন্দ্রঘোনায় শ্রীশ্রী গিরি গোবর্ধন পুজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

বাঘাইছড়িতে বিজিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে বন্যার পানিতে নিখোঁজ স্কুল পড়ুয়া ছাত্র

রাঙামাটিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সেমিনার অনুষ্ঠিত

বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ: সভাপতি হাসান, সাধারণ সম্পাদক ইমরান

দীঘিনালায় হার-পাওয়ার প্রকল্পের আওতায় ল্যাপটপ পেলো ৮০ নারী

ঢাকায় পিসিসিপির বি‌শিষ্টজন সংবর্ধনা ও বিজয় দিবস উদযাপন

রাজস্থলীতে জমে উঠেছে প্রেসক্লাব নির্বাচন: ভোট ২৫ অক্টোবর

error: Content is protected !!
%d bloggers like this: