সোমবার , ১৬ মার্চ ২০২৬ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রোজা রেখে সড়কে ট্রাফিক পুলিশ, লামায় জনবল সংকটে বাড়ছে যানজট

প্রতিবেদক
প্রতিনিধি, লামা, বান্দরবান
মার্চ ১৬, ২০২৬ ১১:৩১ অপরাহ্ণ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে লামা উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করছে ট্রাফিক পুলিশ। রমজানের রোজা রেখেই ব্যস্ত সময়ে সড়কের মাঝখানে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখা যায় তাদের। যখন সাধারণ মানুষ পরিবারের সঙ্গে ইফতারের টেবিলে বসতে ব্যস্ত, তখন ট্রাফিক সদস্যরা দায়িত্ব পালনে ব্যস্ত থাকেন।

স্থানীয়রা জানান, রমজানের প্রতিদিন সন্ধ্যায় লামা বাজারসহ আশপাশের ব্যস্ত সড়কগুলোতে একই দৃশ্য দেখা যায়। অনেক সময় ইফতারের মুহূর্তেও দায়িত্বে বিরতি নিতে পারেন না ট্রাফিক সদস্যরা।

দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানান, সাধারণ মানুষ যেন নিরাপদে বাড়ি পৌঁছে পরিবার-পরিজনের সঙ্গে ইফতার করতে পারেন—এ লক্ষ্যেই তারা সড়কে দায়িত্ব পালন করছেন।

সরেজমিনে দেখা যায়, ট্রাফিক পুলিশের সহকারী টাউন সাব-ইন্সপেক্টর মো. খায়রুল ইসলাম এবং কনস্টেবল কনক চাকমা লামা বাজারের গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করছেন।

তবে স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ সড়কে যেখানে অন্তত ছয়জন ট্রাফিক সদস্য থাকার কথা, সেখানে দায়িত্ব পালন করছেন মাত্র দুইজন। এ কারণে যানজট নিয়ন্ত্রণে নানা ভোগান্তির সৃষ্টি হচ্ছে বলে দাবি তাদের।

এ বিষয়ে জানতে চাইলে ট্রাফিক সার্জেন্ট শিমুল দেব নাথ বলেন, তিনি সড়কে দায়িত্ব পালন করছেন এবং যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ চলছে।

জনবল সংকটের বিষয়ে জানতে চাইলে লামা ট্রাফিক ইনচার্জ (টিআই) মো. মুনাজির হোসেন বলেন, পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে। তবে অতিরিক্ত জনবল বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান।

স্থানীয়দের মতে, ট্রাফিক পুলিশের আন্তরিকতা থাকলেও জনবল সংকটের কারণে পুরোপুরি যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। ঈদকে সামনে রেখে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পর্যাপ্ত ট্রাফিক সদস্য মোতায়েন করা হলে পরিস্থিতি আরও স্বাভাবিক রাখা সম্ভব।

ঈদুল ফিতর উপলক্ষে মাঠপর্যায়ে কর্মরত পুলিশ ও ট্রাফিক সদস্যদের দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি জনবল সংকটের বিষয়টিও এখন স্থানীয়দের আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে / বান্দরবানের ডিসিকে বিএনপির স্মারকলিপি প্রদান

কাপ্তাইয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উদযাপন

মদ ও গাঁজাসহ কাপ্তাইয়ে এক ব্যক্তি আটক

দীঘিনালা জোনের ইফতার সামগ্রী বিতরণ

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে কাপ্তাইয়ে বাজার মনিটরিং

কিশলয় বালিকা বিদ্যালয় পরিদর্শনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরিদর্শক

রাজস্থলীতে বন্যহাতির আতঙ্কে নিরাপদ আশ্রয়ে যাচ্ছে করেক পরিবার

দাপ্তরিক কাজে দক্ষ ও স্মার্ট প্রশাসন গড়ে তুলতে হবে-পার্বত্য প্রতিমন্ত্রী 

রাঙামাটিতে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ’র তৃতীয় ম্যাচে বান্দরবানকে হারিয়ে কক্সবাজারের জয়লাভ

লোডশেডিং ও জ্বালানী খাতে অ ব্যবস্থাপনার বিরুদ্ধে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: