শনিবার , ৩ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে জেলা প্রশাসকের অভিনব উদ্যোগ: ‘ত্রিপক্ষীয় সভা’-র যাত্রা শুরু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ৩, ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলার শিক্ষা ব্যবস্থায় একটি নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে জেলা প্রশাসকের উদ্যোগে ‘ত্রিপক্ষীয় সভা’ নামে অভিভাবক সভার যাত্রা শুরু হয়েছে। মে ২০২৫ থেকে শুরু হওয়া এই মাসিক সভার উদ্দেশ্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়া আরও সুদৃঢ় করা।

রাঙ্গামাটি সদর উপজেলার রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে এই সভাগুলো অনুষ্ঠিত হয়। সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হাবিব উল্লাহ। এছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান, সহকারী কমিশনারবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।

জেলা প্রশাসক সভায় SMART (Specific, Measurable, Achievable, Relevant, Time bound) মডেলের উল্লেখ করেন, যার মাধ্যমে সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে গঠনমূলক পদক্ষেপ নেওয়া সহজ হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বড় স্বপ্ন দেখার আহ্বান জানান এবং অভিভাবকদেরকে সন্তানের প্রতি আরো যত্নবান ও সচেতন হওয়ার অনুরোধ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বলেন, “সন্তানের সাফল্যে অভিভাবকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই অভিভাবকদের আরও আন্তরিক হতে হবে।”

ত্রিপক্ষীয় সভাটিকে কার্যকর করতে জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশগ্রহণকারীরা তাদের মতামত তুলে ধরেন এবং এই কার্যক্রমকে মাসিকভাবে চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি 

বাঘাইছড়িতে সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বির বিদায়ী সংবর্ধনা

কক্সবাজারের ফুলছড়িতে পাচারকালে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ জব্দ

ঈদগাঁওয়ে শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার কথা জানালেন ওসি

কাপ্তাইয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

বান্দরবানে গ্যাং স্টার খ্যাত রকি গ্রেফতার

রাঙামাটি জেলা আ.লীগ কার্যালয়ে দুবৃর্ত্তদের হামলার এক সপ্তাহ পর পরিদর্শন করলেন দলীয় নেতাকর্মীরা

ফারুয়া ইউনিয়নে দুস্থ ও অসহায় (VWB) মহিলাদের মাঝে চাউল বিতরণ

ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত নারীসহ গ্রেফতার-৬

শপথ শেষে ৪ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

error: Content is protected !!
%d bloggers like this: