রবিবার , ১১ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে নানা আয়োজন ও ধর্মীয় প্রার্থনায় বৌদ্ধ পূর্ণিমা উদযাপন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ১১, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ

বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বৌদ্ধ পূর্ণিমা। আর এই উৎসবকে ঘিরে রাঙামাটিতে চলছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের নানা আয়োজন। বৌদ্ধ সম্প্রদায়ের মতে আড়াই হাজার বছর আগের এই দিনে গৌতম বুদ্ধের আগমন ঘটেছিল। মূলত জন্ম, বর্ধিলাভ ও মহাপরিনির্বাণ এ তিনটি ঘটনাই বৈশাখ পূর্ণিমার রাতে হয়েছিল বলে একে বৌদ্ধ পূর্ণিমা বলা হয়।

রবিবার (১১ মে) বৌদ্ধ সম্প্রদায়ের ভক্তগণ প্রতিটি মন্দিরে কেক কেটে, প্রদীপ জ্বালিয়ে ও ফুলের থালায় মন্দির সাজিয়ে মহামতি বৌদ্ধের আরাধনায় মুগ্ন হয়ে উঠেন। সকাল থেকেই শহরের আসামবস্তি এলাকায় বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার ও খিপ্যাপাড়া এলাকার বৈল্যা শাক্য মুনি বৌদ্ধ বিহারে ভক্ত ও অনুসারীরা ভীড় করতে শুরু করেন। বিহারে বিহারে ভান্তে ও ভিক্ষুরা দিক্ষা দানে, বৌদ্ধ ধর্মাবলম্বীরা পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ এবং সমবেত প্রার্থনার শান্তি প্রতিষ্ঠা কামানায় ধর্মীয় আচার-অনুষ্ঠানে মেতে ওঠেন। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ নির্বিশেষে সকলে অংশ নেন পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, সমবেত প্রার্থনায়। শান্তি, অহিংসা, মৈত্রী ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় বিশ্ববাসীর জন্য প্রার্থনা করা হয়।

সকালে শহরের আসামবস্তি এলাকায় বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বৌদ্ধ পূর্নিমা উপলক্ষে আলোচনা সভায় বিশ্বব্যাপী যুদ্ধ মারামারি-হানাহানি, হিংসা-বিদ্বেষ এর অবসান গুটিয়ে মহামতি গৌতম বুদ্ধের বাণী বিশ্বব্যাপী সরিয়ে দেওয়ার আহ্বান জানান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক।

এসময় তিনি বলেন, বাংলাদেশে কোন ক্ষুদ্র ও বৃহৎ সম্প্রদায় নেই, আমরা সবাই বাংলাদেশি। আমরা সবার সমান অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চাই। একইসাথে সাবার সমান নিরাপত্তা নিশ্চিত করতে চাই।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটির নানিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

বাঘাইছড়িতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

শেখ হাসিনার বিচার দাবিতে রামগড়ে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কাপ্তাইয়ে সংবর্ধিত হলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম

বান্দরবানে কেএনএফ ঘাঁটি থেকে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

কাপ্তাইয়ে বন্যহাতি হত্যার দায়ে বন বিভাগের থানায় মামলা  

সাফ জয়ী তিন কৃতি খেলোয়াড় ও সহকারী কোর্সকে খাগড়াছড়ি রিজিয়নের দুই লক্ষ টাকা অনুদান 

আগামী নির্বাচন জনগণের জন্য একটি ইতিহাস গঠনের সুযোগ: অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী

জারি গানে বিভাগীয় পর্যায়ে প্রথম কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ

গরিব অসহায় মানুষের কথা আমলে নিয়ে জেলা প্রশাসকের গণশুনানি

error: Content is protected !!
%d bloggers like this: