বৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে নতুন বই বিতরণ: মাতৃভাষায় বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

প্রতিবেদক
মোস্তফা রাজু, রাঙামাটি
জানুয়ারি ১, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ

তিন বারের সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোকের মধ্য দিয়ে রাঙামাটিতে প্রাক-প্রাথমিক হতে পঞ্চম শ্রেণিপর্যন্ত ৩ লক্ষ ৩৩ হাজার ৯৭৪ শিক্ষার্থী পেল নতুন বই। আজ বৃহস্পতিবার সকালে শহরের কাঠাঁলতলীস্থ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বনরুপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন আনুষ্ঠানিকতা ছাড়াই শিশুদের হাতে নতুন বই তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান কৃষি কাজল তালুকদার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কফিল উদ্দিনসহ জেলা পরিষদ সদস্য দেব প্রসাদ চাকমা ও বৈশালী চাকমাসহ স্কুল শিক্ষকরা।

‎নতুন বই বিতরণকালে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, শোকের দিনেও আমরা কোমলমতি শিশুদের হাতে নতুন বই তুলে দিতে পেরে আনন্দ বোধ করছি। কোন আনুষ্ঠানিকতা ছাড়াই বনরুপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪’শ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে এই জেলায় বইবিতরণের  কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়াও চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের শিক্ষার্থীরা তাদের নিজস্ব ভাষার নতুন বই হাতে তুলে দেওয়া হয়েছে।

‎জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কফিল উদ্দিন বলেন, এই শোকের দিনে ও আমরা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরেছি। আজকের এই দিনে ৩ বারের সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করি। নতুন বছরে এই জেলার প্রাথমিক শিক্ষাকে ঢেলে সাজানো হবে।

‎তিনি আরো বলেন, এই জেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ৩,৩৩,৮৭৪ জনের হাতে বই তুলে দেওয়া হয়েছে। এছাড়াও সাধারণ বইয়ের পাশাপাশি চাকমা, মারমা ও ত্রিপুরা তাদের নিজস্ব ভাষার ৪২৪২৬ জন শিক্ষার্থীর হাতে নতুন তুলে  দেওয়া হয়। নতুন বই হাতে পেয়ে অত্যন্ত খুশি কোমলমতি শিশুরা।

‎অপর দিকে নতুন বছরে নতুন বই বিতরণ করেন বনরুপা আল আমিন ফাজিল (ডিগ্রি) মডেল মাদ্রাসা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য হাবিব আজম।

‎এদিকে বই বিতরণ বিষয়ে জানতে ফোন করা হলে জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক বই বিতরণের তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাঘাট এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত 

অনিয়ম-দুর্নীতির অভিযোগে খাগড়াছড়ির মানিকছড়ি থেকে ৯৫৪ সোলার ফেরত গেলো উন্নয়ন বোর্ডে

অসুস্থ সাংবাদিক বন্ধু পলাশ বড়ুয়া’র জন্য প্রাণের আকুতি

ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু

কাপ্তাইয়ের চিৎমরমে বিজিবির মৌজা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান

কাপ্তাইয়ে ৫ দিনব্যাপী বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

লংগদুতে বোট দুর্ঘটনায় নিখোঁজ দু’জনের মরদেহ উদ্ধার

রাজস্থলীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

চন্দ্রঘোনা – বাঙ্গালহালিয়া সড়কে সড়ক দূর্ঘটনায় নিহত-১

error: Content is protected !!
%d bloggers like this: