সোমবার , ১৯ সেপ্টেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জুরাছড়িতে ভিত্তি প্রস্তর স্থাপন, ঢেউটিন, সোলার, নগদ অর্থ, শিক্ষা সামগ্রী বিতরণ

প্রতিবেদক
সুমন্ত চাকমা, জুরাছড়ি, রাঙামাটি
সেপ্টেম্বর ১৯, ২০২২ ২:১৮ অপরাহ্ণ

 

জুরাছড়ি উপজেলায় বনযোগীছড়া কমিউনিটি সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন, ঢেউটিন, সোলার, নগদ অর্থ, শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সভায় বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, বিশেষ অতিথি জুরাছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলকিফলী আরমান বিখ্যাত পিএসসি, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রবর্তক চাকমা, রেমলিয়ানা পাংখোয়া, স্থানীয় হেডম্যান করুনা ময় চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বনযোগীছড়া ইউনিয়নে পৌঁছে প্রথমে বনযোগীছড়া কমিউনিটি সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

পরে আলোচনা সভায় যোগদান করেন তিনি। এ সময় আলোচনা সভা শেষে সমাজ সেবা অধিদপ্তরে উদ্যোগে গরিব ও হত দরিদ্র ১৩ পরিবার ও ৪ শিক্ষার্থীকে তিন হাজার পাঁচ শত টাকা করে ৫৯ হাজার ৫শত টাকা, সোলার ৫ জনকে, দুই বান্ডিল করে ঢেউ টিন ৩ জনকে বিতরণ করা হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: