রবিবার , ১ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে মুসলিম ব্লক চাকুরিজীবি ফাউন্ডেশন-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জুন ১, ২০২৫ ১২:৫১ অপরাহ্ণ

রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বৃহৎ এলাকা হচ্ছে বৃহত্তর মুসলিম ব্লক গ্রাম। ঐতিহ্যবাহী এই এলাকায় নতুন করে গড়ে উঠেছে অরাজনৈতিক “মুসলিম ব্লক চাকুরীজীবি ফাউন্ডেশন” নামে একটি সংগঠন। শনিবার (৩১মে) সন্ধ্যা সাড়ে ৭ঘটিকায় আবু সৈয়দ এম হাশিম স্কুল এন্ড কলেজ এর অফিস কক্ষে ১৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন ও প্রাথমিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপ-সহকারী কৃষি অফিসার মো: হাবিব উল্লাহ, কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো: হোসাইন আহমদ সাজু, কাচালং দাখিল মাদ্রাসা’র সহকারী শিক্ষক মো: আব্দুল মালেক সহ অত্র এলাকার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন।

আলোচনা সভার শেষে ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে বাঘাইছড়ি উপ-সহকারী কৃষি অফিসার মো: হাবিব উল্লাহ’কে আহ্বায়ক ও কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো: হোসাইন আহমদ সাজু’কে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়।

বাকী ১৫জন হলো যুগ্ম আহবায়ক পদে মোঃ আব্দুল মালেক মাষ্টার ও ওমর ফারুক মাষ্টার, যুগ্ম সদস্য সচিব পদে মো: কুতুব উদ্দিন, কোষাদক্ষ পদে মো: ইয়াসিন আরাফাত, ও সদস্য পদে মো: নুর আলম (প্রাণী সম্পদ), সাইফুল ইসলাম মাস্টার, মো: হোসেন আহম্মদ (সেনাবাহিনী) সহ সদস্য পদে রয়েছেন অত্র এলাকার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিগণ।

আহ্বায়ক কমিটি গঠনের পর অত্র সংগঠনের নির্বাচিত আহ্বায়ক ও বাঘাইছড়ি উপ-সহকারী কৃষি অফিসার মো: হাবিব উল্লাহ বলেন, বৃহত্তর মুসলিম ব্লক গ্রাম সমূহের চাকুরিজীবিদের সমন্বয়ে এই ফাউন্ডেশন সৃষ্টি। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক আয়বর্ধক ও সেবামূলক প্রতিষ্ঠান। চাকুরিজীবিদের পরস্পরের মধ্যে পরিচয় স্থাপন, আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা বজায় রেখে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা, সন্তানদের সু-শিক্ষা প্রদানের জন্য আত্মপ্রত্যয়ে বিশ্বাসী হওয়া, এলাকার উন্নয়ন ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই এই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি জেনারেল হাসপাতালে এক নার্সের মরদেহ উদ্ধার

কাপ্তাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত

আজ বনভান্তের জন্মদিন

“ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যে বাঘাইছড়িতে জাতীয় মৎস সপ্তাহ উদযাপন

ঈদগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত

রাঙামাটিতে ওমর ফারুক ত্রিপুরার স্মরণে পিসিসিপি’র শোক সভা

ঈদগাঁওয়ে সরকারি কোটি টাকার জমিতে টিনের ঘেরা ঘিরে নানা গুঞ্জন

কাপ্তাইয়ে জেন্ডার এবং উন্নয়ন বিষয়ক কর্মশালা করল হিল ফ্লাওয়ার

ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন কাপ্তাইয়ে

কাপ্তাইয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: