বুধবার , ৯ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে জলাবদ্ধতা নিরসনে টেকসই পরিকল্পনা হাতে নিলো ইউএনও

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুলাই ৯, ২০২৫ ৯:৩৬ অপরাহ্ণ

টানা মুষলধারে ভারী বর্ষণের ফলে কক্সবাজারের গুরুত্বপূর্ণ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজার জলাবদ্ধ হয়ে পড়েছে। বিশেষ করে হাসপাতাল সড়ক, ঈদগাঁও -চৌফলদন্ডি সড়কের বংকিম বাজার চৌরাস্তা ও জাগিরপাড়া, সওদাগরপাড়া সড়ক সম্পূর্ণভাবে পানিতে তলিয়ে যাওয়ায় বাজারের ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েছে।

বিষয়টি আমলে নিয়ে (৯ জুলাই) বুধবার দুপুরে সরজমিন এসব এলাকা পরিদর্শন করেছেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা। এসময় তিনি জালালাবাদ স্বাস্থ্য কেন্দ্র, জাগিরপাড়া, সওদাগরপাড়া ও ডিসি রোড়ের বংকিম বাজার এলাকা পরিদর্শন করে জলাবদ্ধতা নিরসনে টেকসই পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানান।

পরিদর্শনকালে জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, মেম্বার কামাল হোসেন, মেম্বার নুরুল হুদাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

তবে, বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই এই পথে পানি জমে থাকে। দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার যথাযথ সংস্কার না হওয়ায় এবং ময়লা-আবর্জনায় নালা-নর্দমা বন্ধ হয়ে থাকায় বৃষ্টির পানি নিষ্কাশন সম্ভব হচ্ছে না। ফলে রাস্তাটি জলাবদ্ধ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে ওঠে।

তারা আরো বলেন, বছরের পর বছর ধরে আমরা এমন দুর্ভোগ পোহাচ্ছি। রাস্তায় পানি জমে থাকলে ব্যবসা করাও কঠিন হয়ে পড়ে। কিন্তু সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতিবার বর্ষা মৌসুমে এ রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় বলে অভিযোগ স্থানীয়দের।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে বিএনপি’র সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

অছাত্র কমিটির প্রতিবাদে সংবাদ সম্মেলন, ফেরার পথে ছাত্রদল নেতার ওপর হামলা অভিযোগ

কাউখালীর ছিদ্দিক – ই- আকবর ( রাঃ) মাদ্রাসার দুই  দিনব্যাপি বার্ষিক মাহফিল সম্পন্ন

সাজেকে সেনা পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রাঙামাটি সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

কাপ্তাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত

রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১১৬ বছর পুর্তি উৎসব শুরু

চলো বন্ধু বাড়ি যাই—৯৯ ব্যাচের ঈদ পুনর্মিলনী

চিটাগাং ফিজিক্যাল কলেজ কমিটির নবনির্বাচিত সভাপতি সাংবাদিক আবু মোশারফ রাসেল

error: Content is protected !!
%d bloggers like this: