বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কক্সবাজারে চলছে পাহাড় কাটার মহোৎসব

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
আগস্ট ২৮, ২০২৫ ১২:১৭ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় বনবিভাগের পাহাড় কেটে একের পর এক ডাম্প ট্রাক ভর্তি করে মাটি নিয়ে যাওয়ার মহোৎসব চলছে। উখিয়ার রাজাপালং ইউনিয়ন বড়ই তলী মধুরছড়া বায়তুন-নূর আল-ইসলামীয় মাদরাসার পাশে চলছে এই পাহাড় কাটার কার্যক্রম।

সরেজমিনে দেখা গেছে, রাজাপালং ইউনিয়ন বড়ই তলী মধুরছড়া বায়তুন-নূর আল-ইসলামীয় মাদরাসার পাশের পাহাড় দিনদুপুরে কাটা হচ্ছে। একটি ডাম্প ট্রাকে মাটি ভরার পরে সেটা চলে গেলে, আবার আরেকটি ডাম্প ট্রাক এসে মাটি ভরছে। পরে মাটি ভর্তি ট্রাকগুলো রোহিঙ্গা ক্যাম্পের ভেতরের রোড দিয়ে চলে যায়। কেউ তাদের বাধা দিচ্ছে না। সহজেই পাহাড় কেটে ট্রাক ভরে মাটি নিয়ে যাওয়া হচ্ছে। তবে কে বা কারা মাটি কাটছে নির্দিষ্টভাবে কারও নাম জানা যায়নি।

মাটি কাটতে আসা রোহিঙ্গা শ্রমিক রহমান জানান, তিনি দিনে ৬০০ টাকায় শ্রমিক হিসেবে কাজ করছেন। তবে কার নির্দেশে বনবিভাগের পাহাড়ের মাটি কাটছেন সেটি বলতে পারেননি। তিনি আরও জানান, চার-পাঁচ দিন ধরে শ্রমিক হিসেবে সেখানে পাহাড়ের মাটি কাটার কাজ করছেন। তবে এই কাজে বনবিভাগসহ কোনো ব্যক্তি তাদের বাধা দেয়নি বলে তিনি জানান।

উখিয়ার বড়ইতলী গ্রামের স্থানীয় হাবিব বলেন, কারা পাহাড়ের মাটি কাটছে সেটা আমি বলতে পারবো না। তবে প্রতিদিন পাহাড় থেকে ট্রাকভর্তি মাটি নিয়ে যাওয়া হচ্ছে। উখিয়ার রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের কাছ থেকে জানতে চাইলে তিনি জানান, পাহাড় কাটার বিষয়টি তার জানা নেই। খোঁজখবর নিতে লোক পাঠাবেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক মো. মনিরুল ইসলাম এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন বলে জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব পানি দিবস আজ / হ্রদের দেশে পানির কষ্ট!

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক হলেন খাগড়াছড়ির দুলাল হোসেন

সীতাকুন্ড আলী নগর বহুমুখী সমবায় সমিতির বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত 

করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

সোনারগাঁও ইউনিভার্সিটিতে মুটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ভালুকিয়া লুম্বিনী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

মহালছড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ও অসুস্থ রোগী পেলো ওয়াদুদ ভূইয়ার আর্থিক উপহার

‎রাঙামাটিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

ফারুয়ায় শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক

বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: