সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে সাড়ে চার হাজার প্যাকেট বিদেশি সিগারেটসহ আটক- ১, টয়োটা কার জব্দ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৯:০১ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অভিযানে অবৈধভাবে বহনকালে ৪,৪৯০ প্যাকেট প্যাট্রোন (UAE) সিগারেট, ১টি আইফোন, ১টি স্যামসাং মোবাইল, ১টি টয়োটা (করলা) গাড়ীসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫৯,১১,০০০/- (ঊনষাট লক্ষ এগারো হাজার) টাকা।

আটককৃত মোঃ হুমায়ন কবীর চৌধুরী (৩৪) কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন এর মোঃ আক্তার হোসেন এর ছেলে বলে জানান কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু।

পুলিশ এবং বিজিবি জানান, সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা  ১২ টা ২০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্, এর নির্দেশক্রমে নায়েব সুবেদার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে ব্যাটালিয়নের ১ নং জিপি গেইট সংলগ্ন চেক পোষ্টে একটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে অবৈধভাবে বহনকৃত ৪,৪৯০ প্যাকেট প্যাট্রোন (UAE) সিগারেট, ১টি আইফোন, ১টি স্যামসাং মোবাইল, ১টি টয়োটা (করলা) গাড়ীসহ  মোঃ হুমায়ন কবীর চৌধুরী (৩৪) কে আটক করা হয়।

আটককৃত আসামী, মালামাল এবং গাড়ী কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক কাপ্তাই থানায় হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কারিগরি ডিপ্লোমা কোর্স ৪ বছরই চান কাপ্তাই সুইডিসের শিক্ষার্থীরা, ৪ দফা কর্মসূচি ঘোষণা

কাপ্তাইয়ে বারি উদ্ভাবিত কফির চাষাবাদ প্রযুক্তি ও প্রক্রিয়াজতকরণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ 

দীঘিনালায় এমএন লারমা’র ৮৫ তম জন্মবার্ষিকী উদযাপন

৫ দফা দাবি আদায়ে কাপ্তাই পিআইও অফিসে কর্মবিরতি

রামগড়ে ৫ ইটভাটায় ৪ লাখ টাকা জরিমানা

বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে একজন আটক

বাঘাইছড়িতে অক্সিজেনের অভাবে শিশু মৃত্যুর অভিযোগ

রাঙামাটি শহরে ছাত্রলীগ নেতা খুন

ঈদগাঁওয়ে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ হত্যার প্রতিবাদে মহালছড়িতে ছাত্রদলের বিক্ষোভ

error: Content is protected !!
%d bloggers like this: