মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

শারদীয় দুর্গাপূজা উৎসবে রাঙামাটির পূজা মণ্ডপ পরিদর্শনে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ১১:০৮ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা গতকাল রাতে রাঙামাটি জেলা শহরের গর্জনতলী ও তবলছড়ি কালী মন্দিরসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। তিনি দুর্গাপূজার সার্বিক আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

পূজা আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনের আহ্বান জানান। তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব আমাদের শান্তি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক। সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে এই উৎসব আরও প্রাণবন্ত হয়ে উঠুক।

পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য অঞ্চলের টেকসই শান্তি ও উন্নয়নের জন্য অর্থনৈতিক স্বচ্ছলতা এবং গুণগত শিক্ষা অপরিহার্য।

উপদেষ্টা আরও বলেন, পাহাড়ের মানুষ যদি শিক্ষিত ও সচেতন হতো, তাহলে এত সমস্যা হতো না। আমাদের দরকার কোয়ালিটি এ্যডুকেশন, যা মানুষকে ভালো-মন্দ বুঝতে শেখাবে এবং প্ররোচনার বাইরে রাখবে। আমি চাই পাহাড়িদের মধ্যে গুণগত শিক্ষা ছড়িয়ে পড়ুক। তাহলেই তারা নিজেদের ভবিষ্যৎ গড়তে পারবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।

এ সময় উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ, উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন, রাঙামাটি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমসহ জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে নির্মাণ শ্রমিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৩ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু

রাঙামাটির বুড়িঘাটে জুমার নামাজ আদায় করতে গিয়ে দু’পক্ষের মারামারিতে আহত ১

নানিয়ারচরে যানবাহন চালক এবং চালক সমিতির সদস্যদের নিয়ে প্রশিক্ষণ

বাঘাইছড়ি বিএনপি’র সভাপতিসহ নয় নেতাকে বহিষ্কার: অপরাধ তদন্তে কমিটি গঠন

চন্দনাইশের বরকল-বরমা ইউনিয়ন পূজা পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

কক্সবাজারে গহীন পাহাড় থেকে নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার

কাপ্তাইয়ে যুব দিবস পালন

ফটিকছড়ি উপজেলা বানভাসি মানুষের পাশে কাপ্তাই জন্মাষ্টমী উদযাপন পরিষদ, শ্রীমদ ভাগবত সংঘ ও কাপ্তাই সনাতনী সম্প্রদায়

নানিয়ারচরে আশ্রয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে জেলা প্রশাসক 

মারমাদের সাংগ্রাই উৎসবে অর্থ সহায়তা দিলো সিন্দুকছড়ি জোন

error: Content is protected !!
%d bloggers like this: