বুধবার , ৮ অক্টোবর ২০২৫ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

খাগড়াছড়ি স্বনির্ভর বাজারে ব্যবসায়ী নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
অক্টোবর ৮, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ

খাগড়াছড়ি স্বনির্ভর বাজারে নতুন বাজার কমিটি, স্থানীয় দোকান-মালিক ও ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকালে বিজিবি সেক্টরে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন।

সভায় নবনির্বাচিত বাজার কমিটির সঙ্গে ব্যবসায়ীদের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বাজারে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি রক্ষা ও সাম্প্রতিক সংঘর্ষের ঘটনাসমূহ নিয়ে বিশদ আলোচনা হয়।

আলোচনায় বক্তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করতে হবে।

বিজিবি কমান্ডার কামরান কবির উদ্দিন বাজারে সুরক্ষিত পরিবেশ সৃষ্টির আশ্বাস দিয়ে বলেন, “বিজিবি সর্বদা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর।”

সভায় বাজারের ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত দোকান-মালিকদের আর্থিক সহায়তা দেওয়া হয় ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া বাজারের সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে উভয় সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত বাজার কমিটির সভাপতি রনিক ত্রিপুরা, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, ব্যবসায়ী ও বাজার কমিটির নেতৃবৃন্দ।

সভা শেষে লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন বলেন, “খাগড়াছড়ির স্বনির্ভর বাজারসহ সকল এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিজিবি নিরলসভাবে কাজ করছে।”

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভাবগাম্ভীর্যের সঙ্গে নানিয়ারচরে শোক দিবস পালন

কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা

ঈদগাঁওয়ে জামায়াতের উদ্যোগে পোলিং এজেন্টদের প্রশিক্ষন কর্মশালা

ছয় দফা দাবীতে কাপ্তাই স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী ও বেগম রোকেয়া দিবস পালিত

বুনো হাতির আক্রমণ আতঙ্কে পাড়াবাসী, নির্ঘুম রাত কাটাচ্ছে আতঙ্কিত লোকজন

রামগড়ে রাতের আঁধারে পাহাড় কাটার দায়ে জরিমানা ৩ লাখ টাকা

চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে পলাতক আসামী আটক

রাঙামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রাম হবে বাংলাদেশের কৃষি অর্থনৈতিক অঞ্চল -কৃষি মন্ত্রী

error: Content is protected !!
%d bloggers like this: