বৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চার মাস ধরে বেতন বন্ধ, মহালছড়িতে ক্ষুব্ধ নারী শ্রমিকদের বিক্ষোভ

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
অক্টোবর ৯, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়িতে বকেয়া বেতনের দাবিতে এলজিইডি অফিসে বিক্ষোভ করেছেন রাস্তার কাজের নারী শ্রমিকরা। চার ইউনিয়নের চারটি প্রকল্পে নিয়োজিত ৩২ জন নারী শ্রমিক ও একজন সুপারভাইজার চার মাস ধরে বেতন না পাওয়ায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে তারা মহালছড়ি উপজেলা এলজিইডি কার্যালয়ে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

শ্রমিকদের অভিযোগ, বিগত চার মাস ধরে তারা নিয়মিতভাবে কাজ করলেও বেতন পাননি। এতে পরিবারের খরচ, সন্তানের পড়াশোনা ও নিত্যপ্রয়োজনীয় ব্যয় নির্বাহে চরম সংকটে পড়েছেন।

সদর ইউনিয়নের শ্রমিক গোলাপ মার্মা কান্নাজড়িত কণ্ঠে বলেন,চার মাস ধরে ধার–দেনা করে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। আমরা অফিসের নিয়ম বুঝি না—শুধু চাই আমাদের বেতনটা।

এ বিষয়ে জানতে চাইলে মহালছড়ি উপজেলা প্রকৌশলী মো. আনছার হোসেন বলেন, শ্রমিকদের বেতন কেন চার মাস ধরে বন্ধ রয়েছে, তা এলজিইডির খাগড়াছড়ি জেলার নির্বাহী প্রকৌশলীর এখতিয়ারে পড়ে। উপজেলা পর্যায়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই।”

তবে প্রকল্পের সুপারভাইজার জানান, বরাদ্দ ফান্ড আসলেও শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়নি।

তথ্যানুসন্ধানে জানা গেছে, প্রতিজন শ্রমিকের মাসিক বেতন ৯ হাজার টাকা, যার মধ্যে ৩ হাজার টাকা সঞ্চয় হিসেবে কেটে রেখে ৬ হাজার টাকা প্রদান করা হয়। চার মাস ধরে বেতন বন্ধ থাকায় শ্রমিকরা এখন মানবেতর জীবনযাপন করছেন।

স্থানীয় সচেতন মহল দ্রুত শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করে তাদের দুঃখ-দুর্দশা লাঘবের আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চার মাস ধরে বেতন বন্ধ, মহালছড়িতে ক্ষুব্ধ নারী শ্রমিকদের বিক্ষোভ

কাউখালীতে বীর মুক্তিযোদ্ধাদের পতাকাবাহী র‌্যালীতে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের মশাল হস্তান্তর ও আত্মিক উদ্দীপনা সভা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে বিএসটিআই অনুমোদনহীন আইস ললি জব্দ

দ্য ম্যাজিশিয়ান—একজন পুলিশ সুপার, একটি পরিবর্তন!

কাপ্তাইয়ে ৮০ লিটার চোলাই মদ সহ আটক ২

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

বান্দরবানে নারীকে বিবস্ত্র করে নির্যাতন: গ্রেফতার চারজন

চকরিয়ায় হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান

রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি রফিক; সম্পাদক গাফফার

error: Content is protected !!
%d bloggers like this: