মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন ও কর্মবিরতি

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ১৪, ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটির কাপ্তাই উপজেলার এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা নানা দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন পালন করেছেন। সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কাপ্তাই – চট্টগ্রাম সড়কের কাপ্তাই উপজেলা সদরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক অংশ নেন।

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক  মোঃ আমির হোসেনের নেতৃত্বে শিক্ষকবৃন্দ এই কর্মসূচি পালন করেন। এসময় কাপ্তাই বড়ইছড়ি কর্নফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, কাপ্তাই শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হানিফ, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা, সাক্রাছড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক আশুতোষ তনচংগ্যা সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে শিক্ষকরা  বলেন, রাজধানী ঢাকায় ১২ অক্টোবর আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে এবং যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমরা এই  কর্মসূচি পালন করছি। তাঁরা আরোও বলেন, বাড়ি ভাড়া ভাতা ২০ শতাংশ করতে হবে, চতুর্থ শ্রেণীর কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করতে হবে, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা করতে হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি জেলা ছাত্রলীগের ১বছরের কমিটিতে সভাপতি রনি ও সম্পাদক সোহাগ চাকমা

মেধাহীন সমাজ নিজ ও দেশের উন্নয়নে কোন অবদান রাখতে পারে না- ইউএনও আতিকুর রহমান

পরিবেশ সংরক্ষণে বিলাইছড়িতে সেনাবাহিনীর প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান

রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

দুর্যোগ মোকাবেলায় বিলাইছড়িতে কাজ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি

জুরাছড়িতে শিশুর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধ ওরিয়েন্টেশন সভা

কাপ্তাইয়ে এসএসসিতে পাশের হার ৮৪.৭৬%, দাখিলে ৯৯.২৭%,  জিপিএ ৫ পেয়েছে ১৩৪ জন 

বাঘাইছড়িতে বৃহত্তর মুসলিম ব্লক চাকুরিজীবি ফাউন্ডেশন’র  মতবিনিময় সভা

কাউখালীতে পুষ্টি সপ্তাহ শুরু

কাপ্তাই ব্লাড ব্যাংকের উদ্যোগে রাজস্থলীতে জনসচেতনতামূলক বিশেষ ক্যাম্পেইন

error: Content is protected !!
%d bloggers like this: