সোমবার , ২০ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

দীঘিনালায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
অক্টোবর ২০, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ

খাগড়াছড়িতে “খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ডধারীদের বহাল রাখুন, টি.ও (ট্রেড অর্গানাইজেশন) লাইসেন্স দিন” দাবিতে মানববন্ধন করেছে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ, দীঘিনালা উপজেলা শাখা।

আজ সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় দীঘিনালা উপজেলা পরিষদ সংলগ্ন কৃষি অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অর্ধ শতাধিক খুচরা সার বিক্রেতা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, সংগঠনের কোষাধ্যক্ষ খোকন চাকমা। এসময় তিনি বলেন আমরা কৃষকের সেবা করতে চাই, কিন্তু বারবার নিয়ম পরিবর্তনে আমাদের জীবিকা হুমকির মুখে পড়ছে। যারা মাঠ পর্যায়ে কাজ করেন, তাদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি। সরকার যদি আমাদের পাশে না দাঁড়ায়, তাহলে ক্ষুদ্র সার বিক্রেতারা টিকে থাকতে পারবে না।”

এসময় খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ, দীঘিনালা উপজেলা শাখার সভাপতি সুসময় চাকমা বলেন, আমরা দীর্ঘদিন ধরে সরকারের অনুমোদনপ্রাপ্ত আইডি কার্ড নিয়ে নিয়মতান্ত্রিকভাবে সার বিক্রি করছি। কৃষকরা যাতে নির্ধারিত মূল্যে সার পায়, তা নিশ্চিত করতে আমরা সর্বদা সচেষ্ট ছিলাম। কিন্তু হঠাৎ নতুন নীতিমালার কারণে আমাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাই, পুরাতন আইডি কার্ডধারীদের বহাল রেখে আমাদের সবাইকে টি.ও লাইসেন্স প্রদান করা হোক।”

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নতুন নীতিমালায় অনেক অভিজ্ঞ খুচরা বিক্রেতাকে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে, যা কৃষকদের সার প্রাপ্তিতে ব্যাঘাত ঘটাতে পারে। তারা বলেন, সার বিতরণ ব্যবস্থায় যারা বছরের পর বছর সৎভাবে কাজ করছেন, তাদের বাদ না দিয়ে বরং স্বীকৃতি দেওয়া উচিত।

মানববন্ধনে বক্তৃতা দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, কার্যকরী কমিটির সদস্য মোঃ নাঈম ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, দাবি পূরণ না হলে তারা পরবর্তীতে জেলা প্রশাসক ও কৃষি কর্মকর্তার দপ্তরে স্মারকলিপি প্রদানসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।

শেষে সভাপতি সুসময় চাকমা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা কৃষকের বন্ধু। আমাদের বাদ দিয়ে কৃষি খাত এগোবে না। তাই দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করা হোক।”

মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনের বরাবর স্মারকলিপি পেশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় প্রবারণা পূর্ণিমা উদযাপন

কাপ্তাই বিএনপি নেতা বটন মল্লিককে দল হতে বহিষ্কার

কাপ্তাইয়ে কৃষকলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রাঙামাটি শহরের ভেদভেদি বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

ইবনে সিনা ট্রাস্ট ও ফ্যাড-ক্যাব-এর মধ্যে দ্বিপাক্ষিক স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত

রাইখালী পাহাড়ি কৃষি গবেষনা কেন্দ্রে ব্রুকলি জাত উদ্ভাবন ও গবেষণায় সফলতা

পার্বত্য চট্টগ্রামে তুলা চাষের সম্ভাবনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

বাঘাইছড়িতে প্যানেল মেয়র কাপ ও মুক্তিযোদ্ধা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন দীপংকর তালুকদার

বৈসাবিকে সামনে রেখে নুনছড়ি দেবতা পুকুরে আইন-শৃঙ্খলা সমন্বয় সভা

error: Content is protected !!
%d bloggers like this: