মঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ভালুকিয়া লুম্বিনী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ২১, ২০২৫ ৯:০৫ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের দূর্গম ভালুকিয়া লুম্বিনী বৌদ্ধ বিহারে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় গতকাল সোমবার (২০ অক্টোবর) ২২ তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।

রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত নাইন্দাওয়ানসা মহাথের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিরত্ন ভিক্ষু এসোসিয়েশন বাংলাদেশের সভাপতি ভদন্ত আগ্গাশ্রী মহাথের।

এতে আশীর্বাদক হিসাবে উপস্থিত ছিলেন, ত্রিরত্ন ভিক্ষু এসোসিয়েশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভদন্ত ধর্মানন্দ মহাথের। দানানুষ্ঠানে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ভদন্ত ড. জিনবোধি মহাথের। প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিরত্ন ভিক্ষু এসোসিয়েশন বাংলাদেশের সহ সভাপতি ভদন্ত বিনয়তিষ্য মহাথের।

দানোৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগাছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বৌদ্ধভদন্ত কোবিধা মহাথের।

স্বাগত বক্তব্য প্রদান করেন ভালুকিয়া লুম্বিনী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং ত্রিরত্ন ভিক্ষু এসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক ভদন্ত সত্যপ্রিয় মহাথের। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভদন্ত প্রজ্ঞাসিদ্ধি ভিক্ষু। এসময় বিভিন্ন বিহারের পুজনীয় ভিক্ষু সংঘ এবং শত শত দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ি স্বনির্ভর বাজারে ব্যবসায়ী নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

‘হাইকিং ইন খাগড়াছড়ি’ উদ্বোধন করলেন মংসুইপ্রু চৌধুরী

জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা 

বাংলা চ্যানেল অতিক্রমের সাফল্যে হাফিজুর রহমানকে রাঙামাটি সরকারি কলেজ প্রশাসনের শুভেচ্ছা

কাপ্তাইয়ে সোলার বিদ্যুৎ কেন্দ্রে চুরির সময় হাতেনাতে আটক চোর

রাঙামাটিতে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

কাপ্তাইয়ে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার

বিলাইছড়িতে বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন রাজস্থলীতে

রামগড়ে কৃষি জমির টপসয়েল কাটার দায়ে ৪ লাখ টাকা জরিমানা

error: Content is protected !!
%d bloggers like this: