শনিবার , ১ নভেম্বর ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

আয়ের উৎস ছাড়াই কোটি টাকার মালিক, অবশেষে দুদকের মামলা

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
নভেম্বর ১, ২০২৫ ১:৪৩ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ আলমগীর। তাঁর নির্দিষ্ট কোনো পেশা নেই। অথচ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টে তাঁর নামে রয়েছে প্রায় ১৫ কোটি টাকা। এসব টাকা আলমগীর কীভাবে অর্জন করেছেন তারও কোনো সদুত্তর নেই। এক বছর ধরে আলমগীরের বিরুদ্ধে অনুসন্ধান করে সন্দেহজনক লেনদেনের তথ্যের প্রমাণ পাওয়ায় গত বৃহস্পতিবার মামলা করেছে দুদক। অবশ্য, তার আগেই সব ব্যাংক থেকে টাকা সরিয়ে ফেলে নিরুদ্দেশ আলমগীর।

তার এলাকার স্থানীয়রা বলছেন, আলমগীর বিদেশে লোক পাঠানো ও হুন্ডির ব্যবসা করতেন বলে তারা শুনেছেন। তবে এ বিষয়ে তারা বিস্তারিত কিছু জানেন না। অভিযোগের বিষয় জানতে মোহাম্মদ আলমগীরের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন এ অনুসন্ধানের নেতৃত্ব দিয়েছেন। তিনিই এ দিন নিজ কার্যালয়ে মোহাম্মদ আলমগীর নামে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, সুনির্দিষ্ট কোনো পেশা না থাকার পরও বিভিন্ন ব্যাংকের ২০টি হিসাবে আলমগীর ও তাঁর স্ত্রীর নামে মোট ১৪ কোটি ৯৩ লাখ ২৯ হাজার ৬০০ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে। মানিলন্ডারিং প্রতিরোধ আইনে তিনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এছাড়া ১ কোটি ৬৫ লাখ ৪২ হাজার ৫৫১ টাকার অবৈধ সম্পদ অর্জনপূর্বক তিনি ভোগদখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

মামলার বাদী দুদকের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন বলেন, মোহাম্মদ আলমগীর একজন ধূর্ত ব্যক্তি। দুদকের অনুসন্ধানের খবর পাওয়ার পরপরই তিনি সব টাকা উত্তোলন করে ফেলেছেন। আলমগীর নিজেকে একজন রেমিট্যান্সযোদ্ধা পরিচয় দিয়ে সন্দেহজনক এবং অবৈধ টাকাগুলো বৈধ দেখানোর চেষ্টা করেছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে সুমি হত্যা, আটক দুইজনের ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

বিলাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে গণসমাবেশ

খাগড়াছড়ির পানছড়ি বাজারে আগুনে পুড়েছে ৪ ব্যবসা প্রতিষ্ঠান: কোটি টাকার ক্ষয়ক্ষতি

বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুস সবুর খান’র ৫৪তম শাহাদাত বার্ষিকী পালন

দায়িত্ব নিলেন বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন

পোকখালী নাইক্যংদিয়া বিদ্যালয়ে সন্ধ্যা নামলেই বসে মাদক ও জুয়ার আসর

বাঘাইছড়িতে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

রাজস্থলীতে ফায়ার সার্ভিসের জনসচেতনতামূলক অগ্নিনির্বাপণ মহড়া

রাঙামাটিতে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগ

চারলেইনে গাড়ি চলবে রামগড় টু বারৈয়ারহাট / স্থলবন্দরের স্বপ্ন ঘিরে উত্তর চট্টগ্রামেও আশার হাতছানি

error: Content is protected !!
%d bloggers like this: