শনিবার , ১ নভেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

জাতীয় সমবায় দিবসে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ১, ২০২৫ ১:৪৫ অপরাহ্ণ

” সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যে রাঙামাটির কাপ্তাইয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ এবং সমবায়বৃন্দের আয়োজনে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কাপ্তাই উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।পরে জাতীয় এবং সমবায় পতাকা উত্তোলন করা হয়।

জাতীয় এবং সমবায় পতাকা উত্তোলন শেষে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন। এসময় তিনি বলেন, সমবায় হলো শক্তি, সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি সম্ভব।

কাপ্তাই উপজেলা সমবায় অফিসার হিমেল দে এর সভাপতিত্বে কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন,  চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল,  কাপ্তাই কাঠ ব্যবসায়ী বহুমুখী  সমবায় সমিতির সহ সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন  এবং কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন।

এসময় বক্তব্য রাখেন কাপ্তাই ট্রাক শ্রমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো: নুরুল ইসলাম। পরে উপজেলা পর্যায়ে ৫ টি  শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জাতীয় নাগরিক পার্টি

সাজেক ভ্রমণে যাচ্ছেন রাষ্ট্রপতি, উন্মুক্ত থাকবে সব কটেজ, নিরাপত্তা থাকবে কড়াকড়ি

খাগড়াছড়িতে সনাক’র মানববন্ধন / রাজনৈতিক দলসহ সকল পক্ষকে এই ছাত্র-জনতার অভ্যুত্থান থেকে শিক্ষা নেয়ার আহ্বান

দারিদ্রকে জয় করে দূর্গম বিলাইছড়ির ফারুয়া হাই স্কুলের কুশল বাবু তঞ্চঙ্গ্যা পেল জিপিএ-৫

কাপ্তাইয়ে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ ভাবে  বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে আসার জন্য মাইকিং

সাবেক এমপি জাফরের ১৮ দিনের রিমান্ড মঞ্জুর

বিলাইছড়িতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

দীঘিনালায় পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপির নেতাকর্মীরা

রামগড়ে শীতার্তদের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে রাঙামাটিতে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া

error: Content is protected !!
%d bloggers like this: