শুক্রবার , ৭ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে দু’জন ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
নভেম্বর ৭, ২০২৫ ১০:৪৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় দু’জন ব্যবসায়ীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া, মনগড়া সংবাদ প্রচার করায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে ঈদগাঁও বাজারের ব্যবসায়ী মোঃ সেলিম বাদী হয়ে একই এলাকার নাসির উদ্দীন পিন্টুকে আসামী করে এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড কানিয়ারছড়া গ্রামের মোহাম্মদ হোছনের পুত্র ব্যবসায়ী মোহাম্মদ সেলিম ও তার সহোদর সাইফুল ইসলামের বিরুদ্ধে ফেসবুক পেইজে উদ্দেশ্যমূলক ও মানহানিকর সংবাদ প্রচার করে একই এলাকার গুরা মিয়ার পুত্র নাসির উদ্দিন পিন্টু।

বাদীর অভিযোগ, মুলতঃ নাসির উদ্দিন পিন্টুর সাথে তাদের জায়গা-জমি সংক্রান্ত একটি বিরোধ রয়েছে দীর্ঘদিন ধরে। তারই জের ধরে গালগল্প সাজিয়ে ঈদগাঁও উপজেলা নিউজ নামে একটি ফেক আইডিতে সংবাদের নামে অপপ্রচার করে তাদেরকে হেয় করার চেষ্টা করেছে।

ব্যবসায়ী মোহাম্মদ সেলিম বলেন, আমরা দু’ভাই বাজারের ব্যবসায়ী। দীর্ঘ সময় ধরে প্রতিপক্ষ নাসির আমাদের সুনাম নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে। মুলতঃ আমরা নাসিরের পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি দু’সহোদরের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যমূলক বলে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অপরদিকে অভিযোগটি ঈদগাঁও থানা পুলিশের এসআই বদিউল আলমের নিকট বর্তমানে তদন্তাধিন রয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়ির ক্ষুদে শিক্ষার্থীরা পেলো ইউএনওর উপহার

কাউখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ 

লংগদুতে খেলার মাঠ রক্ষার দাবিতে নাগরিক সমাজের মানববন্ধন

বিলাইছড়িতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

বাঘাইছড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব

সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল বন বিভাগ

কাপ্তাইয়ে অবৈধ সেগুন ও  গামার  কাঠ উদ্ধার

বোয়ালখালী বাজার ব্যবসায়ী নির্বাচন স্থগিত চেয়ে সংবাদ সম্মেলন

বঙ্গবন্ধুর সুদূর প্রসারী চিন্তাধারার ফসল হিসেবেই অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছি-নিখিল কুমার চাকমা

চন্দ্রঘোনা কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: