শুক্রবার , ৭ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

৫০ বছরে মহালছড়ির রাস মহোৎসব: উপজেলা নির্বাহী অফিসারের মন্ডপ পরিদর্শন

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
নভেম্বর ৭, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে সার্বজনীন চরিত্রশ্রীপ্রভুরূপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ রাস মহোৎসবের ৫০তম সুবর্ণজয়ন্তী উৎসবের সমাপনী দিন বর্ণাঢ্য আয়োজন, ধর্মীয় গান, নামযজ্ঞ, আর আলো-সজ্জায় উজ্জ্বলের মধ্যো অনুষ্ঠিত হচ্ছে।

সমাপনী দিনে মণ্ডপ পরিদর্শন করেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। পরিদর্শনকালে তিনি বলেন, রাস মহোৎসব মহালছড়ির মানুষের ধর্মীয় সম্প্রীতি, ঐক্য ও সংস্কৃতির প্রতীক। এ ধরনের আয়োজন সমাজে শান্তি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে। ৫০ বছরে পর্দাপনে শুভ কামনা জানাই।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেন, পূজা পরিচালনা কমিটির সভাপতি বিপুল চৌধুরী, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও নানা শ্রেণি-পেশার মানুষ।

মহানামযজ্ঞ উপলক্ষে কয়েকদিনব্যাপী ভক্তবৃন্দের অংশগ্রহণে নামসংকীর্তন, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ জানান, মহালছড়িতে প্রতি বছর রাস মহোৎসব আয়োজন হলেও এ বছর সুবর্ণজয়ন্তী উপলক্ষে উৎসবের জৌলুস ছিল ব্যতিক্রমধর্মী। ১৯৭৫ সালে প্রথম রাস মহোৎসব শুরু হয়, সেই ধারাবাহিকতায় অর্ধশতাব্দী পূর্তিতে মহালছড়ি পরিণত হয় ধর্মীয় মিলনমেলায়।

উৎসব উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্ত-অনুরাগী সমবেত হয়ে নামসংকীর্তনে অংশ নেন। পুরো এলাকা উৎসবের আমেজে মুখরিত ছিল।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ে পোস্টার ও ক্যালেন্ডার বিবর্তন

পার্বত্য অঞ্চলের উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

রাঙামাটিতে আইসিটি আউটসোর্সিং প্রশিক্ষণ উদ্বোধন

শিক্ষক-শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে রাবিপ্রবি’র ভিসি ও প্রো-ভিসি’র পদত্যাগ

পাহাড়ের সকল সম্প্রদায়ের জন্য কাজ করা হবে-দীপংকর তালুকদার

কাপ্তাইয়ে গুজব, অপপ্রচার ও উস্কানিমূলক তথ্যের বিরুদ্ধে জনগণকে সচেতনতায় প্রচারণা

ভাতিজা-ভাগিনারাই বলে ওয়াদুদ ভূঁইয়া হত্যাকারি : মংসুইপ্রু চৌধুরী

ফারুয়া ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

এখনো কাপ্তাই বাঁধের পানি ছাড়া হয় নাই / সামাজিক যোগাযোগ মাধ্যমে পানি ছাড়ার গুজব

কাপ্তাই হ্রদ থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

error: Content is protected !!
%d bloggers like this: