সোমবার , ১০ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে ১১ দিনব্যাপী আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
নভেম্বর ১০, ২০২৫ ১১:২০ অপরাহ্ণ

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই অনুপ্রেরণামূলক প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে শুরু হয়েছে জেলা পর্যায়ে ১১ দিনব্যাপী আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট।

সোমবার (১০ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন ও চ্যাম্পিয়ন ট্রফির উন্মোচন করেন জেলা প্রশাসক এ.বি.এম. ইফতেখারুল ইসলাম খন্দকার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মো. সরাফত হোসেন, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য নজরুল ইসলাম ও শাহরিয়ার ইউনুসসহ অন্যান্য ক্রীড়াপ্রেমীরা।

খাগড়াছড়ি জেলার ৯ উপজেলার ১২টি কলেজ এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় অংশ নেয় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ ও মহালছড়ি সরকারি কলেজ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, আত্মপ্রত্যয়ী ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।”

জেলার শিক্ষার্থী ও দর্শকদের উপস্থিতিতে উচ্ছ্বসিত পরিবেশে উদ্বোধনী দিনের খেলা অনুষ্ঠিত হয়। আগামী ১১ দিন জুড়ে টুর্নামেন্টের ম্যাচগুলো জেলার বিভিন্ন মাঠে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ওয়াদুদ ভুঁইয়ার নির্দেশে বর্ন্যাতদের পাশে যুব সমাজ

ঠাকুরছড়া জাগরণ পাঠাগার-ক্লাবের উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

ফের ৬ ইঞ্চি করে খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

রাঙামাটিতে ইমাম সমিতির আলোচনা সভা / শয়তানি কার্যক্রম থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং আল্লাহর সাহায্য কামনা করতে হবে

বিলাইছড়িতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত

রাঙামাটি মেডিকেল কলেজে দরপত্র ছিনতাইয়ের ঘটনায় মুজিবুর গ্রেফতার

আমার নামে অপপ্রচার হচ্ছে; সংবাদ সম্মেলনে রাঙামাটি প্যানেল মেয়র হেলাল

সীতাকুন্ডে নিহত ৯ ফায়ার সার্ভিস কর্মীর মধ্যে ২ জনের বাড়ি রাঙামাটিতে

ঈদ উপলক্ষে রামগড়ে ৭ হাজার পরিবারকে ভিজিএফের চাল বিতরণ

নানিয়ারচরে পালিত হলো অটিজম সচেতনতা দিবস

error: Content is protected !!
%d bloggers like this: