বুধবার , ১৯ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগ কাপ্তাই নারানগিরি মুখ পাড়া ভাঙ্গন রোধে আরসিসি ব্লক স্থাপন

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ১৯, ২০২৫ ১১:১৫ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের নারানগিরি মুখ পাড়ায় দেড় শতাধিক লোকের বসবাস। এ পাড়ায় আছে রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা ইনিস্টিউট, উপজেলা ভেটেরিনারি হাসপাতাল এবং উপজেলা পশু সম্পদ কর্মকর্তার কার্যালয়।

কিন্তু বিগত দুই দশকের অধিক সময় হতে নারানগিরি ছড়ায় বর্ষা মৌসুমে উজানের ঢলের কারনে প্রতি বছর পাড়া ভেঙ্গে যাচ্ছে। ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত চারটি পরিবারের ঘর ও বসতভিটা ছড়া ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। এলাকার এই ভাঙ্গনরোধে এগিয়ে এসেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ডের রাঙামাটি ও চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী তয়ন ত্রিপুরা বলেন, বিগত ২০২৪ সালে এই এলাকার ভাঙ্গনরোধে একটি প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। প্রায় ৪০  লক্ষ টাকা ব্যয়ে ঐ পাড়ার ভাঙ্গন রোধে ৫০ মিটার অংশে আরসিসি ব্লক দিয়ে ভাঙ্গন রোধে কাজ চলমান রয়েছে। এই পর্যন্ত কাজের ৯০% সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরে সম্পূর্ণ কাজ শেষ হবে। তবে পরবর্তীতে ঐ পাড়া রক্ষায় কর্ণফুলি খালের মুখ পর্যন্ত  আরোও ৩০০ মিটার আরসিসি ব্লক নির্মাণ করা হবে।

এদিকে গত মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে ঐ এলাকায় সরজমিন গিয়ে দেখা যায়, আরসিসি ব্লক নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। এসময় কথা হয়  এলাকার পাড়া প্রধান নুসিং কার্বারীর সাথে। তিনি  বলেন, কাজের গতি পরিস্থিতি দেখে আমি সন্তুষ্ট।

স্থানীয় শিক্ষক মংহলাচিং মারমা বলেন, কাজের অগ্রগতি দেখে আমরা পাড়াবাসী অত্যন্ত আনন্দিত। পাশাপাশি ইউনিয়নের গুরুত্বপূর্ণ পাড়া নারানগিরি মুখ পাড়ায় উপজেলা ভেটেরিনারি হাসপাতাল, নারানগিরি মুখ মসজিদুল আকসা মসজিদ এবং নারানগিরি মৈত্রী ক্লাব রোধে আরো দুই ‘শ ফুট আরসিসি  ব্লক দিয়ে ভাঙ্গন রোধের জন্য  উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দাবী জানাই।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রুমায় উপজেলা প্রশাসনের সম্প্রীতি সমাবেশ

কাপ্তাই জোন সদর দপ্তরে মাসিক নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা

দীঘিনালায় ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল

মার্কস এ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পিয়নশীপে প্রথম হয়েছে খাগড়াছড়ি ক্যান্ট: পাবলিক স্কুল এন্ড কলেজ

কাপ্তাইয়ে সমাজ সেবা দিবস পালন

বর্ষায় প্রাণ ফিরেছে পাগলী পাড়া ফইরা মুরং ঝর্ণার

কর্ণফুলীতে ডুবে যাওয়া ক্রেন উদ্ধারে আনা হয়েছে বাজ ক্রেন, চলছে উদ্ধার অভিযান

রাঙামাটিতে উদ্বোধন হলো লেক সিটি নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ

কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ শিক্ষার দ্যুতি ছড়াচ্ছে পার্বত্যাঞ্চলে

পাহাড়ের মানুষ অনিশ্চিয়তা ও নিরাপত্তায় ভোগছে – মোনঘরের সুবর্ণজয়ন্তীতে সন্তু লারমা

error: Content is protected !!
%d bloggers like this: