রবিবার , ৭ ডিসেম্বর ২০২৫ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ইউপিডিএফের বাঁধা উপেক্ষা করে কাউখালীতে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্পে সাধারণ মানুষ 

প্রতিবেদক
আরিফুল হক মাহবুব, কাউখালী, রাঙামাটি।
ডিসেম্বর ৭, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ

পাহাড়ের সাধারণ মানুষ পিছিয়ে পড়া জনগোষ্ঠী নই, তাদেরকে পরিকল্পিত ভাবে পিছিয়ে রাখা হয়েছে। সন্ত্রাসী গোষ্ঠী ইউপিডিএফ সাধারণ মানুষকে জিম্মি করে রাস্ট্রের প্রতিটা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে। শিক্ষা, চিকিৎসা, রাস্তা ঘাট, ব্রিজ কালভার্ট সহ সব উন্নয়ন কাজে লাগামহীন চাঁদাবাজির মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করছে। পদে পদে বাঁধা সৃষ্টি করে পাহাড়ের জনগোষ্ঠীকে কোনঠাসা করে রেখেছে। আর নয়, এবার এসব সশন্ত্রাসীদের বিষদাঁত ভেঙ্গে দেয়া হবে। সন্ত্রাসের আখড়া স্ব মূলে মুল উৎপাটন করা হবে।

৭ ডিসেম্বর রবিবার সকাল ১০ টায় কাউখালীর চেলাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র, ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলা সামগ্রী, নগদ অর্থ বিতরণ ও ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠানে রাঙ্গামাটির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি উপরোক্ত বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদরের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত পিএসসি, স্থানীয় ইউপি চেয়ারম্যান, হ্যাডম্যান-কার্বারী প্রতিষ্ঠানসমূহের প্রধান শিক্ষক, শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার ঘাগড়া ইউনিয়নের শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ, দুইটি স্কুল ও একটি আবাসিক হোস্টেলের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন খেলাধুলার সামগ্রী ও নগদ দশ হাজার টাকার চেক প্রদান করেন। পরে তিনি রিজিয়ন আয়োজিত ফ্রি চিকিৎসা ও ওষধ বিতরণ কার্যক্রম পরিদর্শ করেন।

সকাল ১০ টা থেকে রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষধ বিতরণ শুরু হয়। চুক্তি বিরোধী ইউপিডিএফ’র বাঁধা উপেক্ষা করে অনেক নারী পুরুষ ও শিশু সেনাবাহিনীর বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে আসে এবং ওষুধ গ্রহণ করে। কিন্তু চিকিৎসা নিতে আসা শত শত নারী পুরুষকে ইউপিডিএফ পথে পথে বাঁধা সৃষ্টি করে বলে অভিযোগ করেছেন অনেক ভুক্তভোগী। তারা জানান, চিকিৎসার মতো একটি নিরীহ অনুষ্ঠানে বাঁধা দেয়া অন্যায়। এতে অনেক অসুস্থ মানুষ ফ্রি চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ৭৩ ঋণগ্রহীতার মাঝে ঋণের চেক বিতরণ

লংগদু সেনা জোনের উদ্যোগে সচেতনতামূলক কর্মশালা

খাগড়াছড়িতে সেতুর রড চুরির ঘটনায় আ’লীগ নেতা কারাগারে

পার্বত্য চট্টগ্রামে তুলা চাষের সম্ভাবনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

রুমায় অগ্নিদুর্গতদের ত্রাণ সহায়তা প্রদান

ইউপিডিএফের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অবশেষে পর্যটকদের জন্য বান্দরবান ভ্রমণে দুয়ার খুলছে

রাঙামাটির বিভিন্ন প্রতিষ্ঠানকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেক বিতরণ

খাগড়াছড়িতে ৩০ লাখ টাকা চুক্তিতে আওয়ামীলীগ নেতার পুকুর ভরাট, ভাগ পেলেন সব দলের নেতা

বান্দরবানে সিএইচটি সম্প্রীতি জোট’র সচেতনমুলক সম্প্রীতির লিফলেট বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: