শুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আমরা সবাই হাদি হবো- শীর্ষক আলোচনা সভা রাঙামাটিতে অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ২৬, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ

ইয়ুথ মিশন রাঙামাটির উদ্যোগে “আমরা সবাই হাদি হবো” শীর্ষক এক আলোচনা সভা (২৬ ডিসেম্বর) বিকেলে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জুলাই চত্বরের সামনে অনুষ্ঠিত হয়েছে। সভায় শহীদ ওসমান হাদির জীবন, আদর্শ ও তাঁর নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো: হাবীব আজম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কামাল উদ্দিন, শিক্ষা অনুরাগী ও প্রতিষ্ঠাতা রাঙামাটি কিন্ডার স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল কাদের, খ্যাতিমান চিত্রশিল্পী মোহাম্মদ ইব্রাহীম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বুলবুল হোসেন, আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য মোঃ মিনহাজ মুরশিদ, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাঙামাটি ইয়ুথ মিশনের সাধারণ সম্পাদক সৈয়দ নয়ন।

এছাড়াও অনুষ্ঠানে রেড ড্রপ সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন তানজুম আরা তামান্না।বক্তারা বলেন, শহীদ ওসমান হাদি শুধু একজন ব্যক্তি নন—তিনি ছিলেন প্রতিবাদ, সাহস ও ন্যায়ের প্রতীক। তাঁর হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি হাদির অসমাপ্ত স্বপ্ন ও অপূর্ণ আশাগুলো বাস্তবায়নে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা থেকে ঘোষণা দেওয়া হয়—হাদির আদর্শকে ধারণ করে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে তরুণ সমাজকে আরও সোচ্চার হতে হবে। “আমরা সবাই হাদি হবো”—এই স্লোগানকে সামনে রেখে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও বক্তারা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এবার ৯ জুয়াড়িকে গ্রেফতার করলো কোতয়ালী পুলিশ 

মাদকদ্রবের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন

বাঘাইছড়ি পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহন করলেন রেদওয়ান ইসলাম

কাপ্তাইয়ে নিখোঁজ সিএনজিচালিত অটোরিকশা চালক, দিশেহারা স্ত্রী

চন্দনাইশে ক্রীড়া ও হস্তশিল্প প্রতিযেগিতার শুভ উদ্বোধন

লংগদুতে গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সে দোয়া ও ইফতার মাহফিল

রাঙামাটিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

কাউখালীতে জেবিএম, এটিএম ও এমএন্ডসি ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা, ভাটা বন্ধ ঘোষণা 

রাঙামাটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা পাপ্পু আটক

কাউখালীতে শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা সম্পন্ন 

error: Content is protected !!
%d bloggers like this: