সোমবার , ৫ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে শ্রমিক দলের উদ্যোগে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় প্রার্থনা

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
জানুয়ারি ৫, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৫ জানুয়ারি) বাদ আছর বাঘাইছড়ি উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে শোকাবহ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ বিরাজ করে। এতে স্থানীয় মুসল্লিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে বাদ আছর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে খতমে কোরআন সম্পন্ন করা হয়। এরপর বাদ মাগরিব মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো: ওমর আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ খাজা, জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দীন বাহারী। আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আবদুস সামাদ, সদস্য সচিব মোঃ নাছির উদ্দীন, পৌর শ্রমিক দলের সভাপতি মো: ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিনসহ শ্রমিক দল এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

খতমে কোরআন শেষে মধ্যম পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রবিউল ইসলাম বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র এবং জনগণের সার্বিক কল্যাণ কামনা করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে ৩ দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

খুটাখালীর পীর ছাহেব হুজুরের ইছালে ছওয়াব মাহফিল ২২-২৩ জানুয়ারি

জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইলফলক- পার্বত্য উপদেষ্টা

পাহাড়ি-বাঙালি সহিংস ঘটনায় রাঙামাটিতে বিহারে হামলার প্রতিবাদে বৌদ্ধ ভিক্ষুদের সংবাদ সন্মেলন

‘যোগ্যতা অর্জন হলে কেউ পিছে ঠেলে দিতে পারবে না’

পিসিসিপি রাঙামাটি জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

কেংড়াছড়ি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আনসার সদস্যদের সহায়তা প্রদান 

ইউপিডিএফ সমর্থিত এইচডব্লিউএফের নারী দিবস পালন

ঈদগাঁওয়ে ৩ কোটি টাকা পরিশোধ না করে লাপাত্তা লবণ মিল মালিক

লংগদুতে বিজিবির জমি বেদখলের পাঁয়তারা স্থানীয়দের

error: Content is protected !!
%d bloggers like this: