সোমবার , ২৯ জুন ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মহালছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
জুন ২৯, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ

দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল সংরক্ষণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে খাগড়াছড়ির মহালছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২৯ জুন ২০২৬) সকাল সাড়ে ১০টায় মহালছড়ি উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুল হক চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুপর্ণা দে এবং মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেন।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, কৃষক-কৃষাণী, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুল হক চৌধুরী বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। ফল চাষ সম্প্রসারণের পাশাপাশি সঠিক সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে বছরজুড়ে দেশীয় ফলের প্রাপ্যতা বজায় থাকে। তিনি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে পরিকল্পিত ও বাণিজ্যিকভাবে ফল চাষে এগিয়ে আসার আহ্বান জানান।

বক্তারা বলেন, জাতীয় ফল মেলা শুধু দেশীয় ফলের পরিচিতি বাড়ানোর একটি উদ্যোগ নয়, বরং নিরাপদ, পুষ্টিকর ও অর্থনৈতিকভাবে লাভজনক ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার একটি কার্যকর মাধ্যম। এ ধরনের আয়োজন কৃষি খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।

তিন দিনব্যাপী এ মেলায় বিভিন্ন প্রজাতির দেশীয় ও বিদেশি ফল, উন্নত জাতের ফলের চারা, আধুনিক কৃষি প্রযুক্তি এবং ফল সংরক্ষণ বিষয়ক তথ্যসমৃদ্ধ স্টল প্রদর্শন করা হচ্ছে। মেলাটি আগামী তিন দিন সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলী প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা ও সুধী সমাবেশে

কাপ্তাইয়ে জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ারের যন্ত্রপাতি চুরি

কাপ্তাইয়ে ক্ষুদে বিজ্ঞানীদের নতুন উদ্ভাবনীতে মুগ্ধতা ছড়াল

রাঙামাটি প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

খাগড়াছড়ি সেনা ব্রিগেড স্থাপন লগ্ন থেকেই সম্প্রীতি উন্নয়নে অবদান রাখছে- কুজেন্দ্র লাল

কাপ্তাইয়ে বসন্ত বরণ ও পিঠা উৎসব

নুরুল হক নুরের ওপর যৌথবাহিনীর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মশাল মিছিল

রাঙামাটিতে স্বর্ণটিলা যুব সংঘ স্পোর্টিং ক্লাবে‎ মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কাপ্তাই অফিসার্স ক্লাবে বিদায় ও বরণ অনুষ্ঠান

চীনে নেয়ার প্রলোভনে মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেফতার, ৫ জন উদ্ধার

error: Content is protected !!
%d bloggers like this: