সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে মানবিক ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জানুয়ারি ১২, ২০২৬ ২:৩৪ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ঈদগাহ মানবিক ফাউন্ডেশন। সোমবার (১২ জানুয়ারী) সকাল ১০টায় উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের  মধ্যম গজালিয়া হযরত আবু ওবাইদা (রা.) মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, স্কেল, পেন্সিল বক্সসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ এবং একটি বোর্ড উপহার হিসেবে প্রদান করা হয়।

উপকরণ বিতরণ করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদ। এসময় তিনি বলেন, উপজেলায় শিক্ষার আলো প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

বিতরণকালে সংগঠনের সভাপতি মোহাম্মদ জোবাইর, সাংগঠনিক সম্পাদক ইসতিহার হোসাইন ফাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেজাউল কবির রাকিব, পরিকল্পনা বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন ভুট্টু, জাফর আলমসহ মানবিক ফাউন্ডেশনের অন্যান্য প্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঈদগাহ মানবিক ফাউন্ডেশন একটি অলাভজনক মানবিক -সামাজিক সংগঠন, যা আধুনিক সমাজ গঠন ও আর্তমানবতার সেবায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ যেমন খাতা, কলম, পেন্সিল ও স্কুল ব্যাগ নিয়মিত বিতরণ করে আসছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে দেড় শতাধিক রোগী পেলো চিকিৎসাসেবা

খাগড়াছড়িতে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা / সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ভূমিকা গুরুত্বপূর্ণ

ঈদগাঁওয়ে শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার কথা জানালেন ওসি

প্রবাসীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি, ৮ ভরি স্বর্ণসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট!

ঝুলে আছে জুরাছড়ির দুই ইউপির নির্বাচন

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১১৫ বর্ষপুর্তি উৎসব শুরু 

লংগদুতে লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে বাঁশবাহী ট্রাকে বিদ্যুতের তার আটকে ক্ষতিগ্রস্ত ১১ কেভি ট্রান্সফরমার, বিদ্যুৎহীন এলাকা

বীর মুক্তিযোদ্ধাদের জন্য রাঙামাটি জেলা প্রশাসকের কক্ষে সংরক্ষিত চেয়ার স্থাপন

ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: