শুক্রবার , ৬ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে জন্ম নেওয়া জোবেরা রহমান লিনু পাচ্ছেন স্বাধীনতা পদক

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মার্চ ৬, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ের পিডিবি এলাকায় জন্ম নেওয়া কিংবদন্তি টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু পাচ্ছেন  ২০২৬ সালের স্বাধীনতা পদক। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রীপরিষদ বিভাগ এ বছরের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে। এ বছর লিনু, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ মোট ২০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদকের জন্য মনোনীত করা হয়েছে।বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পুরস্কার।

কাপ্তাই শহীদ সামসুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং জোবেরা রহমান লিনুর পরিবারের ঘনিষ্ঠজন মো: সালাহ উদ্দিন ( মিনু) বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, স্বাধীনতা পুরস্কার পদকের জন্য মনোনিত হওয়া জোবেরা রহমান লিনুর পরিবারের সাথে আমাদের পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তিনির আমার খালা। তিনি ১৯৬৫ সালর ৯ জুন কাপ্তাইয়ের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আবাসিক এলাকার সেকেন্ড হিলে জন্ম নেন। তাঁর বাবা শেখ আবদুর রহমান সেই সময় কাপ্তাই পিডিবির  সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন, পরবর্তী তিনি পিডিবির সদস্য( উৎপাদন) হিসাবে অবসর গ্রহন করেন। তাঁর মায়ের নাম আঁখি রহমান। লিনু কাপ্তাই পিডিবি  স্কুলে  পড়ালেখা করেছেন। পরবর্তীতে তাঁর বাবা সিলেটে বদলি হন।

বাবার অনুপ্রেরণায় সিলেটের শাহাজীবাজার অফিসার্স ক্লাবে মাত্র আট বছর বয়সে টেবিল টেনিস খেলা শুরু করেন তিনি। ১৯৭৭ সালে মাত্র ১২ বছর বয়সে প্রথমবার জাতীয় চ্যাম্পিয়ন হন। এরপর ১৯৭৯ থেকে ২০০১ সাল পর্যন্ত মোট ১৬ বার জাতীয় মহিলা এককে চ্যাম্পিয়ন হয়ে দেশের টেবিল টেনিসে অনন্য এক রেকর্ড গড়েন।

এই অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ২০০২ সালে তাঁর নাম অন্তর্ভুক্ত হয় গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে। দীর্ঘ ১৮ বছর তিনি বিমান বাংলাদেশ  স্পোর্টস ক্লাবের হয়ে খেলেছেন। টেবিল টেনিসে অবদানের জন্য ১৯৯৯ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরষ্কার লাভ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চতুর্থ সঙ্গরাজ ভদন্ত তিলকানন্দ মহাথেরোর জাতীয় অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু

জুরাছড়িতে পুষ্টি পরোক্ষ কর্মসূচি প্রশিক্ষণ অনুষ্ঠিত

বর্ণিল আয়োজনে চম্পাকুঁড়ি খেলাঘর আসর এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

রাঙামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়ন দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

করোনার প্রভাবে হ্রাস পেতে পারে শ্রবণশক্তি : গবেষণা

কাপ্তাইয়ে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বোরোর ফলন বেশী

টেকনাফে টানা বৃষ্টিতে স্থবিরতা: পাহাড় ধসের শঙ্কা, ঘরবাড়ি রাস্তাঘাট পানিতে প্লাবিত

সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাঘাইছড়িতে প্রশাসনের সভা অনুষ্ঠিত

বিদ্যানন্দের বাকীর হাটে পণ্য কিনে খুশী ক্রেতারা

বিলাইছড়িতে মুগ্ধতা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া ও রাধাচূড়া

error: Content is protected !!
%d bloggers like this: