রবিবার , ৮ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঈদগাঁওয়ে চাঁদাবাজি- দখলবাজিসহ কোন অপরাধির স্থান হবেনা– লুৎফুর রহমান কাজল

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
মার্চ ৮, ২০২৬ ১০:২১ অপরাহ্ণ

অবৈধভাবে চাঁদাবাজি, দখলবাজি ও মাটি কাটার বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরণের অভিযোগ থাকলে সরাসরি পুলিশের সহযোগিতা নিবেন। এছাড়া চিহ্নিত ইয়াবা ব‍্যবসায়ী,অপহরণকারী,মানব পাচারকারী গড ফাদারদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে সামাজিক ভাবে প্রতিরোধ করুন। মনে রাখবেন ঈদগাঁওয়ে কোন অপরাধীদের স্থান হবে না।

৮ মার্চ (রবিবার) বিকেলে ঈদগাঁও উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার- ৩ আসনের সাংসদ লুৎফুর রহমান কাজল এসব কথা বলেন।

ঈদগাঁহ হাইস্কুল মাঠে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যান। সাধারন সম্পাদক সেলিম মাহমুদের পরিচালনায় বিশেষ অতিথিদের মধ্যে কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এম মমতাজুল ইসলাম, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার বক্তব্য রাখেন।

অনন্যদের মধ্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দু শুক্কুর, উপজেলা যুবদল আহবায়ক কামাল হোসেন, সদস্য সচিব বেলাল উদ্দিন, সাবেক উপজেলা ছাত্র দল আহবায়ক  নুরুল হুদা নকশা, ছাত্রদল নেতা সোহেল রানা ও হাবিব আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীছাড়াও দুই সহস্রাধিক রোজাদার উপস্থিত ছিলেন।  ইফতার শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপোষহীননেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা উলামা দল সেক্রেটারি হাফেজ দিদারুল ইসলাম।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুলাই বিপ্লব আমাদের সাম্য, মৈত্রী ও মানবিক অধিকার প্রতিষ্ঠা করেছে- পার্বত্য উপদেষ্টা

রাইখালিতে শেখ রাসেল মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়কের ক্ষতিগ্রস্ত ৮ পরিবার পেল ক্ষতিপূরণ

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নব নিযুক্ত চেয়ারম্যানকে জুরাছড়িবাসীর সংবর্ধনা

মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শাওনের নেতৃত্বে শোভাযাত্রা

সাদ্বাম্মাসীরি বৌদ্ধ বিহারে অন্ত্যোষ্টিক্রিয়ায় আর্থিক অনুদান করলেন রাজস্থলী উপজেলা বিএনপি

খাগড়াছড়ির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস সেনাবাহিনীর

সাগর-রুনি থেকে তুহিনসহ সকল সাংবাদিক হত্যার বিচার বাস্তবায়ন করতে হবে

বাঘাইছড়িতে সালিশে চেয়ারম্যানের মারধরে নবম শ্রেণির শিক্ষার্থী হাসপাতালে 

ইসলামিক ফাউন্ডেশনের এবাদত খানায় উপহার বিতরণ হাবিব আজম’র

error: Content is protected !!
%d bloggers like this: