শুক্রবার , ১৩ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে কেপিএমে নারী সমাবেশ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মার্চ ১৩, ২০২৬ ২:২৭ অপরাহ্ণ

গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল খনন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য নির্ধারিত মূল্য নির্ধারণ, স্বাস্থ্য সেবা, নারীর জন্য গাড়ি ইত্যাদি বিষয়ে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে কর্ণফুলী পেপার মিলস আবাসিক এলাকায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বেলা ১১টায় উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম আবাসিক এলাকায় ৫ নম্বর লাইনে দোলনা মাঠ এলাকায় এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল খনন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,দ্রব্যমূল্য নির্ধারিত মূল্য নির্ধারণ, স্বাস্থ্য সেবা, নারীর জন্য গাড়ি ইত্যাদি বিষয়ে কাজ শুরু করেছেন। সারা দেশে বৃক্ষরোপণ, বৈষম্যহীন সমাজ ও দেশ গঠন করার জন্য মায়েদের সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে। তিনি এ সমস্ত উন্নয়নমূলক কাজে নারীদেরকে এগিয়ে আসতে আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ ঘোষ, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক   আনিছুর রহমান।

এ সময় কর্ণফুলী পেপার মিলস এলাকার শতাধিক নারী, গণমাধ্যমকর্মী ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ের জয়িতা নারী মাসাংফ্রু খিয়াং: প্রতিকূলতাই তার সাফল্যের প্রেরণা

রাঙামাটিতে মাশরুম চাষ উন্নয়নে মাঠ দিবস অনুষ্ঠিত

রাজস্থলীতে কারিতাসের ত্যাগ ও সেবা অভিযান

ব্যবসায়ী কামাল হোসেনের সংবাদ সম্মেলন খবরের প্রতিবাদ

দীঘিনালায় স্কাউট দিবস উদযাপন পালন

মে দিবসে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন’র বিনামূল্যে পানীয় বিতরণ

চন্দনাইশে ইউপি নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশীদের উপচে পড়া ভিড়: ‘হাইব্রিড’ মুক্ত কমিটি গঠনের হুশিয়ারি

রাম রতন কার্বারী পাড়ায় শীতার্তদের পাশে সেনাবাহিনী

উখিয়ায় ডাকাতের গুলিতে গৃহকর্তা নিহত

রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: