শুক্রবার , ২৭ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়ির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস সেনাবাহিনীর

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
মার্চ ২৭, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নতুন বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। আজ শুক্রবার (২৭ মার্চ) সকালে তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের দুঃখ-দুর্দশার কথা শুনে গভীর সমবেদনা জানান এবং সেনাবাহিনীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার প্রদান করবে বলে আশ্বাস দেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

এছাড়াও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। তিনিও প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তের সার্বিক সহযোগিতা করার কথা বলেন।

উল্লেখ্য, গতকাল দিনগত রাত ২ টি ৫০ মিনিটে ঐতিহ্যবাহী নতুন বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ডে বহু দোকান পুড়ে যায়, এতে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানানো হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসন ও আর্থিক সহায়তা কামনা করেছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মাতৃভাষা দিবসে এতিম শিশুদের পাশে রামেক ইন্টার্নী চিকিৎসকরা

জুরাছড়ি ইউপি চেয়ারম্যান বরণ ও বিদায় সংবর্ধনা

পার্বত্য চুক্তি পুর্নাঙ্গ বাস্তবায়নের দাবীতে রাঙামাটিতে পিসিপির বিক্ষোভ সমাবেশ

মেঘ-আকাশ ছুঁয়ে রোমাঞ্চের ঠিকানা: ঝিকঝাক পাহাড়ে বাড়ছে পর্যটনের নতুন সম্ভাবনা

সাবেক ইউপি চেয়ারম্যান রাসেল সহ ৩ নেতাকে বহিস্কারের সুপারিশ বাঘাইছড়ি আওয়ামী লীগের

এটি সমসাময়িক সবচেয়ে বড় চালান / মানিকছড়িতে ৩০ কেজি গাঁজাসহ আটক ২

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার পাশে বিজিবি কাপ্তাই ব্যাটালিয়ন

জেলা পরিষদ পুনর্গঠনে ৪ উপজেলা প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি

রাঙামাটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের বৈসুক সাংগ্রাই বিজু উৎসব শুরু

চাকমা সার্কেল চীফের দ্বিতীয় স্ত্রীর দেশবিরোধী প্ল্যাকার্ড প্রদর্শনের প্রতিবাদে পিসিসিপি’র বিক্ষোভ

error: Content is protected !!
%d bloggers like this: