মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ের দুর্গম চাকুয়ায় ব্রি ধান ১০২ জাত চাষে সফলতা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ২১, ২০২৬ ২:৫৭ অপরাহ্ণ

রবি ২০২৫- ২০২৬ মৌসুমে রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের দূর্গম চাকুয়া বড় পাড়ায় ২ একর কৃষি জমিতে ব্রি ধান ১০২ জাতের বোরো ধানের চাষ করে সফল হয়েছেন ঐ এলাকার কৃষক সাথোয়াইঅং মার্মা, ওয়াচিং মার্মা এবং হ্লাসাউ মারমা।

গত সোমবার ( ২০ এপ্রিল) চাকুয়া বড় পাড়ায় গিয়ে দেখা যায়  দিগন্ত বিস্তৃত সবুজ ক্ষেতে শুধু ধান আর ধান। কৃষকের সোনালী হাসির সাথে সবুজ ক্ষেতে সোনালী ধানের হাসি একাকার হয় গেছে। সবুজ ধানক্ষেতের মাঝে সোনালী ধানের শীষ বাতাসে দুলছে, যা অপূর্ব প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছে।

এসময় কথা হয় কৃষক হ্লাসাউ মারমা, সাথোয়াইঅং মার্মা এবং ওয়াচিং মার্মার সাথে। তাঁরা বলেন, আমরা কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে এই প্রর্দশনী পেয়েছি। এখানে সর্বমোট ২ একর কৃষি জমিতে ব্রি ধান- ১০২ জাতের চাষ করেছি। এই বছর ভালো ফলন হয়েছে, যখন ধান কাটবো আশা করছি বিগত বছরের চেয়ে এই বছর ভালো ফলন হবে। এসময় কৃষক হ্লাসাউ মারমা  আরোও জানান AWD পদ্ধতি ব্যবহার করায় প্রচলিত সেচ পদ্ধতির তুলনায় সেচ কম দিতে হয়েছে বলে উৎপাদন খরচ অপেক্ষাকৃত কম হয়েছে।

কথা হয় ঐ এলাকার দায়িত্বরত কাপ্তাই উপজেলা কৃষি  সম্প্রসারণ অধিদপ্তরে উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ এর সাথে। তিনি বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  এ ডব্লিউ ডি( AWD) প্রযুক্তির মাধ্যমে এই কৃষি ব্লকে তিন জন কৃষক ২ একর কৃষি জমিতে ব্রি ধান ১০২ জাতের ধানের চাষ করেছে। বেশ ভালো ফলন হয়েছে। আগামী মে মাসে ধান কাটা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নিউ রাঙামাটি রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত

কাপ্তাই লেকের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আহত উক্যসাইন মারমা আর নেই

জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান

বাঘাইছড়িতে সেনা অভিযানে  ২ জন আটক

ফুলছড়ি গেইটে যাত্রীবাহি বাস উল্টে আহত-১০

ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে- আব্দুল্লাহ আল ফারুক

কাপ্তাইয়ে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের সূচনা অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পাইন্ডিচা মহাথের’র অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: