বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মহালছড়ি জোনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
এপ্রিল ২৩, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ণ

পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার গুরুত্ব তুলে ধরে খাগড়াছড়ির মহালছড়িতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে মহালছড়ি জোন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় আয়োজিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের প্রতিনিধি লেফটেন্যান্ট মনজুরুল হাসান সানি। এসময় চৌংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধুমনীঘাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফুটবল, ক্রিকেট ব্যাট, বলসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। ক্রীড়াচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ বিকাশ, শৃঙ্খলা ও দলগত মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।

লেফটেন্যান্ট মনজুরুল হাসান সানি বলেন, “শিক্ষার পাশাপাশি ক্রীড়া শিক্ষার্থীদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা তাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশেও সহায়তা করে।” তিনি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

বিদ্যালয়ের শিক্ষকরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, পার্বত্য এলাকার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রীর অভাব রয়েছে। এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে।

শিক্ষার্থীরাও ক্রীড়া সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করে এবং নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

পার্বত্য উপদেষ্টার সাথে অস্ট্রেলিয়ান হাইকমিশন প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাঘাইছড়িতে ২৭ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান

মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প থেকে যুবকের মরদেহ উদ্ধার

কাপ্তাইয়ে ১০ দলীয় জোট প্রার্থী’র জনসংযোগ ও পথসভা অনুষ্টিত

খাগড়াছড়ি ট্রাক-মিনিট্রাক মালিক গ্রুপের নির্বাচন / হাজী মোহাম্মদ জসিম সভাপতি, আকতার হোসেন সম্পাদক

টানা ভারী বর্ষণে রাঙামাটির বিভিন্ন স্থানে সড়ক ধস, যোগাযোগ বিছিন্ন

কাপ্তাইয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও বিএসপিআই -৫৯তম ব্যাচের নবীন বরণ

বাঙালহালিয়াতে ইয়াবাসহ আটক ১ 

বাঘাইছড়িতে বজ্রপাতে বসতঘর পুড়ে ছাই

error: Content is protected !!
%d bloggers like this: