মঙ্গলবার , ৫ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে পাচারকালে বিরল বক প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ৫, ২০২৬ ৪:০৮ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে পাচারকারকালে বিরল বক প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার করা হয়েছে। এসময় পাচারকারীরা অভিযানের সময় সু-কৌশলে পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার মামুনুর রহমান বলেন, গোপন সংবাদদের ভিত্তিতে মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি ঘাট এলাকায় বনবিভাগের অফিস সহকারী ওসমান গণিসহ বনবিভাগের একটি দল অভিযান চালিয়ে পাখিটি উদ্ধার করে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া বনবিভাগ সদস্য ওসমান গণি জানান, পাচারকারীরা পাখিটি নিয়ে পাচারের উদ্দেশ্যে ব্যাঙছড়ি ঘাট এলাকায় অবস্থান করছিল। বনবিভাগের উপস্থিতি টের পেয়ে তারা পাখিটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় বিরল প্রজাতির এই পাখিটি উদ্ধার করে বনবিভাগের হেফাজতে নেওয়া হয়।

কাপ্তাই বনবিভাগের রেঞ্জ অফিসার মামুনুর রহমান আরও বলেন, উদ্ধারকৃত পাখিটি বনবিভাগের হেফাজতে আনা রয়েছে। এটি বেশ বিরল প্রজাতির একটি পাখি। আমরা ইতিমধ্যে পাখিটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছি। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা( ডিএফও) এস এম সাজ্জাদ হোসেন এর নির্দেশনায় এটা আমরা চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার এ্যভিয়ারে পার্কে হস্তান্তর করেছি, পরে সেখানে চিকিৎসা সেবা দেবার পর কাপ্তাই জাতীয় উদ্যানে এটাকে অবমুক্ত করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: