শুক্রবার , ১৫ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে দুই আসামি গ্রেফতার

প্রতিবেদক
সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
মে ১৫, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে অভিযান পরিচালনা করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণ মামলার এক এজাহারভুক্ত আসামিসহ দুই জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১৫ মে) ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে আসামিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়,থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদারের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি চাঞ্চল্যকর ধর্ষণ মামলার একমাত্র এজাহারভুক্ত আসামি মোহাম্মদ সাইদ প্রকাশ সায়েদ (২১) কে গ্রেফতার করা হয়। তিনি ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে।

‎এছাড়া এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে ধর্তব্য অপরাধ প্রতিরোধে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মোঃ সাইমুন (২৩) নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

‎ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, মাদক, অস্ত্র উদ্ধার এবং নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া গ্রেফতারকৃত আসামিদেরকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড় কাটার অভিযোগে সাবেক উপজেলা চেয়ারম্যান সুদর্শনের বিরুদ্ধে মামলা

কাপ্তাই জোনের উদ্যেগে এতিমদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

কাচালং সরকারী উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কাপ্তাইয়ে ৫ দিনব্যাপী বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

রামগড়ে সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা গ্রেফতার

পার্বত্য অঞ্চলকে আধুনিক শিক্ষা নগরীতে পরিণত করা হবে- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

দেশসেরা অনলাইন পারফর্মার হলেন কাপ্তাইয়ের শিক্ষক রওশন শরীফ তানি

রাঙামাটি বান্দরবান সীমান্তে গোলাগুলিতে নিহত ৩

কাপ্তাইয়ে তনচংগ্যা সম্প্রদায়ের বিষু উৎসবে র‍্যালি ও আলোচনা সভা

বাঘাইছড়ি পৌর নির্বাচনে নাগরিক পরিষদের মেয়র প্রার্থী হয়েছেন বিএনপি নেতা খাজা

error: Content is protected !!
%d bloggers like this: