রবিবার , ১৪ জুন ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

‎পার্বত্য চট্টগ্রামে মানবিক কার্যক্রমে জবাবদিহিতা বৃদ্ধিতে রেড ক্রিসেন্ট যুব স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুন ১৪, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রামে মানবিক কার্যক্রমে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে রেড ক্রিসেন্ট যুব স্বেচ্ছাসেবী সদস্যদের জন্য তিন দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিট।

‎আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) এর সহযোগিতায় ১৪ থেকে ১৬ জুন রাঙামাটি শহরের হোটেল জুম প্যালেসে অনুষ্ঠিত “কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি” বিষয়ক এই প্রশিক্ষণে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ২৫ জন যুব স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।

‎প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল পার্বত্য চট্টগ্রামে অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক ও জবাবদিহিতামূলক মানবিক কার্যক্রম বাস্তবায়নে যুব স্বেচ্ছাসেবকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা।

‎প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

‎এছাড়া উপস্থিত ছিলেন ইউনিটের ভাইস চেয়ারম্যান এস.এম. সফিউল আজম, ইউনিট সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শাকিল এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরের দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ও সিইএ ফোকাল পারসন মো. রেজাউল করিম।

‎বক্তারা পার্বত্য চট্টগ্রামে কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (সিইএ) কার্যক্রম জোরদারে আইসিআরসির ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন। একই সঙ্গে অংশগ্রহণকারী যুব স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা কমিউনিটি পর্যায়ের প্রয়োগের আহ্বান জানান।

‎বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় সিইএ টিম প্রশিক্ষণটি পরিচালনা ও সমন্বয় করে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ জেলার জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন করেন, যাতে রেড ক্রিসেন্টের বিভিন্ন কর্মসূচি ও কমিউনিটি পর্যায়ে সিইএ পদ্ধতির কার্যকর প্রয়োগ নিশ্চিত করা যায়।

‎প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জেলা ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করেন, যা ভবিষ্যতে রেড ক্রিসেন্টের বিভিন্ন কর্মসূচিতে সিইএ কার্যক্রম বাস্তবায়নে সহায়ক হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রামগড়ের দুর্গম পাহাড়ে বিজিবির মেডিক্যাল ক্যাম্প ও কম্বল বিতরণ

জুরাছড়িতে লোজিক প্রকল্পের অবহিত করণ কর্মশালা

কাউখালী বেতবুনিয়ায় বিষপানে যুবকের মৃত্যু

আমরা সৌহার্দ্য-সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই রাঙামাটিতে এনসিপি নেতারা

কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ প্রচারণায় প্রার্থীরা

বান্দরবানে নারীকে বিবস্ত্র করে নির্যাতন: গ্রেফতার চারজন

কাউখালীতে বৌদ্ধদের প্রবারণা উৎসব সম্পন্ন

সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৫℅ কোটাসহ বিভিন্ন দাবীতে রাঙামাটিতে ছাত্র সমাবেশ

কাপ্তাইয়ের রাইখালীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: