শনিবার , ২০ জুন ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পরিবেশ সংরক্ষণে বিলাইছড়িতে সেনাবাহিনীর প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান

প্রতিবেদক
বিশেষ প্রতিবেদক
জুন ২০, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ

রাঙামাটি জেলার প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বিলাইছড়ি জোনের উদ্যোগে একটি বিশেষ প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে।

বিলাইছড়ি জোনের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অভিযানের আওতায় বিলাইছড়ি জোন হেডকোয়ার্টার এলাকা, বিলাইছড়ি বাজারসহ গুরুত্বপূর্ণ সড়কসমূহ এবং আশপাশের জনসমাগমস্থলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক, পলিথিন, বোতল ও অন্যান্য পরিবেশ দূষণকারী বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা হয়।

অভিযান চলাকালে সেনাসদস্যরা পরিবেশ সংরক্ষণে প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে স্থানীয় জনগণকে সচেতন করেন এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এ ধরনের কার্যক্রম পরিবেশ দূষণ হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

বিলাইছড়ি জোনের পক্ষ থেকে বিলাইছড়ি জোন উপ অধিনায়ক মেজর মোঃ ফখরুল আবেদীন জানান যে, বর্তমান বিশ্বে প্লাস্টিক দূষণ একটি ভয়াবহ অভিশাপ হিসেবে আবির্ভূত হয়েছে, যা আমাদের মাটি, পানি ও সামগ্রিক ইকোসিস্টেমকে বিপন্ন করে তুলছে। বিশেষ করে রাঙ্গামাটির মতো পার্বত্য ও পর্যটনসমৃদ্ধ এলাকায় প্লাস্টিক বর্জ্যের যত্রতত্র ব্যবহার এখানকার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এক বিরাট হুমকি। এই পরিস্থিতিতে বিলাইছড়ি জোনের এই বর্জ্য অপসারণ অভিযান কেবল একটি সাময়িক পরিচ্ছন্নতা কার্যক্রম নয়, বরং পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে এক জোরালো প্রতিরোধ ও সচেতনতার বার্তা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৫ হাজার টাকা জরিমানা

খাগড়াছড়িতে চাঁদাবাজি- লুটপাটের মাধ্যমে গণ- হয়রানিমূলক মামলা, প্রতিবাদে রাজপথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন

রাজস্থলীতে ৪৫ ফুট উঁচু বুদ্ধ মূর্তির নির্মাণ শুরু

সাম্প্রদায়িক বরাদ্দে ক্ষোভ: সু-প্রদীপ চাকমার কুশপুত্তলিকা দাহ ও অবাঞ্ছিত ঘোষণা

পবিত্র কোরআন অবমাননাকারীর শাস্তির দাবিতে ঈদগাঁওয়ে ওলামা পরিষদের বিক্ষোভ ও সমাবেশ

ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের ক্রীড়া ও খাদ্য সামগ্রী পেয়েছে বিয়ারৌং অনাথ আশ্রম

চন্দনাইশে এলডিপির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ঈদগাঁওয়ে ব্রেস্ট ফিডিং কর্ণারের দাবি জানিয়েছেন এনসিপি

রাজস্থলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, মাদক নিয়ন্ত্রণে তৎপরতা জোরদার

error: Content is protected !!
%d bloggers like this: