রবিবার , ২৩ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন করে একটি জাতিকে পরিপূর্ণভাবে উন্নত-সমৃদ্ধ করা সম্ভব নয়- প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ২৩, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ

ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন-‘শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন করে একটি জাতিকে পরিপূর্ণভাবে উন্নত-সমৃদ্ধ করতে পারবেন না। এটা করতে হলে অবশ্যই মানবসম্পদ উন্নত করতেই হবে। বর্তমান সরকার স্কিল্ড মানবসম্পদ গড়ে তুলতে কাজ করছে’।

আজ (রবিবার, ২৩ আগস্ট) দুপুরে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহবান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন-আমরা রঙধনু জাতি গঠনের কথা বলি। রঙধনুর প্রতিটি রঙই আলাদাভাবে সুন্দর। কিন্তু যখন সাতটি রঙের সংমিশ্রণ হয়, একসাথে হয় এটা কিন্তু অপূর্ব সুন্দর। আমরা চাই এই তিন পার্বত্য জেলায় যতগুলো সম্প্রদায় বসবাস করছে তারা যেন একত্রিত হয়ে রঙধনুর মতো সুন্দর জাতি গঠন করে। নিজেদেরকে, নিজেদের এলাকাকে অর্থাৎ এই পার্বত্য চট্টগ্রামকে আরও অনেক উন্নত-সমৃদ্ধ করতে পারে সেই আশা রাখলাম

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আয়োজিত ফ্রিল্যান্সিং সার্টিফিকেট, সেলাই মেশিন ও মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। এরআগে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেন।

পরে প্রতিমন্ত্রী পৃথক অনুষ্ঠানে রাঙামাটি শিশু পার্কের ওয়াচ-টাওয়ার ও রাঙামাটি জেলা পরিষদের ই-লার্নিং সেন্টার, খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে মহাপুরম খালের সড়কের ভিত্তি প্রস্তর স্হাপন ও সেতু উদ্বোধন করেন।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্‌ আহাম্মদ, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব সহ সরকারি কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে নির্বাচনী আচরণ বিধিমালা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

‎রাঙামাটির পর্যটন উন্নয়নে টোয়ারের সঙ্গে কাজ করতে চায় জেলা পরিষদ ‎

খাগড়াছড়িতে পুলিশের মামলায় সাবেক প্রতিমন্ত্রীসহ আসামী ৩৭

লোগাং সফরের মধ্য দিয়ে পাহাড়ে শান্তির বীজ বপন করেছিলেন শেখ হাসিনা- অপু

অনিয়ম-দুর্নীতির অভিযোগে খাগড়াছড়ির মানিকছড়ি থেকে ৯৫৪ সোলার ফেরত গেলো উন্নয়ন বোর্ডে

রাঙামাটিতে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষকদের মাঝে ২ যুগপূর্তি উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান ও দোয়া মাহফিল

বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে দেড় লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাইয়ে এমপির প্রতিনিধি দিলদার হোসেন

কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর টহল

বাঘাইছড়িতে বর্ডার গার্ড পাবলিক স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

error: Content is protected !!
%d bloggers like this: