মঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

শিক্ষার মান উন্নয়নে পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে পার্বত্যবাসীকে উন্নয়ন উপহার দেওয়া হবে: দীপেন দেওয়ান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ১, ২০২৬ ১:১৬ অপরাহ্ণ

শিক্ষার মান উন্নয়নে স্তরে স্তরে যত উন্নয়ন পরিকল্পনা রয়েছে, তা পরিকল্পিতভাবে বাস্তবায়ন করে মাননীয় প্রধানমন্ত্রী পার্বত্যবাসীকে উপহার দেওয়া হবে— বলেছেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান।

আজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটি ফায়ার সার্ভিস ঘাটে জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে আয়োজিত মাছের পোনা অবমুক্তকরণ, ফায়ার সার্ভিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং দলীয় কার্যালয়ে দলীয় সংগীত পরিবেশন অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, “এখানকার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি শিল্প উদ্যোক্তা গড়ে তুলতে হবে। একইসাথে বেকার সমস্যা দূর করে তার সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে।”

জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক নুরুল কবীর বাচার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রথমে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে ফায়ার সার্ভিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় সংগীত পরিবেশন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক নুরুল কবীর বাচাসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদুতে বাইট্টাপাড়া বাজারে আগুনে পুড়ল ৩৫ দোকান

মং রাজা মংপ্রু সেইনের জীবন ও কর্ম পাহাড়ের নতুন প্রজন্মকে উদ্দীপ্ত করবে- ব্রি: জেনারেল মাহি

লংগদুর তিনটিলা সরকারী প্রাঃ বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

প্রধানমন্ত্রী নৃ-গোষ্ঠীদের নিজস্ব ভাষা শিক্ষা প্রচলন করেছেন – বীর বাহাদুর

শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষে কাঠালতলীতে সাংস্কৃতিক অনুষ্ঠান

ঈদগাঁওয়ে শিশু ধর্ষনের অভিযুক্ত জাহাঙ্গীর গ্রেফতার

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

সাফ মহিলা চ্যাম্পিয়নশীপের পাহাড়ি কৃতি ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টা

রাঙামাটিতে উদ্বোধন হলো লেক সিটি নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ

পার্বত্য চুক্তিতে সংবিধানের সাথে সাংঘর্ষিক ধারা বাতিলের দাবি

error: Content is protected !!
%d bloggers like this: